
গণভোটে ‘হ্যাঁ’ দিতে বান্দরবানে ভোটারদের উদ্বুদ্ধ করলেন আদিলুর রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে আগামী ১২ ফেব্রুয়ারি একইদিনে গণভোটে অংশগ্রহণ ও ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। আজ (শুক্রবার, ১৬ জানুয়ারি) সকালে বান্দরবান সদর উপজেলার চড়ুই পাড়া এলাকায় গণভোট প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণ সভায় তিনি এ আহ্বান জানান।

চট্টগ্রামে ভোটের গাড়ি উদ্বোধন করলেন আদিলুর রহমান
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের পথ তৈরি হবে বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। আজ (বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের সামনে গণভোটের পক্ষে প্রচারণার অংশ হিসেবে ‘ভোটের গাড়ির’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গণভোট নিয়ে সপ্তাহব্যাপী প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা
গণভোট নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা। আজ (বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টার ফেসবুকের একটি পোষ্ট থেকে এ তথ্য জানা যায়।

জাতীয় নির্বাচন নিয়ে কেউ বিভ্রান্তি ছড়াচ্ছে না: আদিলুর রহমান
নির্বাচন নিয়ে কেউ বিভ্রান্তি ছড়াচ্ছে না, যারা নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াবে তারা দেশ থেকে পালিয়ে গেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। আজ (শুক্রবার, ৯ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জের দোয়ারাবাজার ফেরীঘাটে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ ও মাহফুজের দপ্তরের দায়িত্ব পেলেন তিন উপদেষ্টা
উপদেষ্টা পরিষদ থেকে আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগের পর তাদের দায়িত্বে থাকা দপ্তরগুলো পুনর্বন্টন করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশিত হয়েছে।

নির্দিষ্ট জায়গায় শিল্প স্থাপনের আহ্বান উপদেষ্টা আদিলুর রহমানের
বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে শিল্প স্থাপন না করে নির্দিষ্ট জায়গায় স্থাপনের আহ্বান জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। আজ (রোববার, ৭ ডিসেম্বর) আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১২তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

জুলাই সনদের আলোকে রাষ্ট্র সংস্কারে অঙ্গীকারবদ্ধ সরকার: আদিলুর
গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, অন্তর্বর্তী সরকার ‘জুলাই জাতীয় সনদ’ ও ‘জুলাই ঘোষণা’র আলোকে রাষ্ট্র সংস্কার ও এদেশকে একটি ‘নতুন বাংলাদেশ’-এ রূপান্তরে প্রতিশ্রুতিবদ্ধ।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর মূল ভবন পরিদর্শনে ২ উপদেষ্টা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২’র মূল ভবন পরিদর্শন করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং গৃহায়ন, গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। আজ (মঙ্গলবার, ২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় তারা ভবনের সংস্কার কাজ পরিদর্শনে আসেন।

‘নির্বাচনের আগে কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার বিচার ও দৃশ্যমান শাস্তি নিশ্চিত করা হবে’
নির্বাচনের আগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার বিচার এবং দৃশ্যমান শাস্তি নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। আজ (শনিবার, ১৬ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর ডেমরায় জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণসভায় এ কথা বলেন তিনি।

গ্রিন শিপবিল্ডিং খাত বাংলাদেশের শিল্পায়নে নতুন সুযোগ তৈরি করবে: শিল্প উপদেষ্টা
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, গ্রিন শিপবিল্ডিং খাত বাংলাদেশের শিল্পায়নের জন্য নতুন সুযোগ তৈরি করবে। আজ (শনিবার, ১৬ আগস্ট) ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) আয়োজিত ‘গ্রিন শিপবিল্ডিং ইন্ডাস্ট্রি : শিল্পায়নের নতুন দিগন্ত’ শীর্ষক সেমিনারে শিল্প উপদেষ্টা এ কথা বলেন।

জুলাই শহিদদের অবদান স্মরণে থাকবেই: আদিলুর রহমান খান
জুলাই শহিদ, আহত এবং অংশগ্রহণকারীদের মাধ্যমে দেশে দ্বিতীয় স্বাধীনতা এসেছে এবং তাদের অবদান পরবর্তী সরকারকেও মনে রাখতে হবে বলে মন্তব্য করেছেন শিল্প, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। আজ (শুক্রবার, ৮ আগস্ট) সকালে চট্টগ্রামের পাঁচলাইশে অবস্থিত ‘জুলাই স্মৃতি উদ্যান’ পরিদর্শনে এসে তিনি এ মন্তব্য করেন।

‘আওয়ামী লীগ র্যাব-পুলিশকে সন্ত্রাসীর হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে’
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, আওয়ামী লীগ র্যাব-পুলিশকে সন্ত্রাসীর হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে সোশ্যাল মিডিয়া, গণমাধ্যমের কণ্ঠ রোধ করেছে। আজ (রোববার, ২৭ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ফাস্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স অন দ্য জুলাই রেভোলিউশন ২০২৪ এর প্রথম সেশনের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।