Recent event

জাতীয় নির্বাচন নিয়ে কেউ বিভ্রান্তি ছড়াচ্ছে না: আদিলুর রহমান

আদিলুর রহমান খান
আদিলুর রহমান খান | ছবি: এখন টিভি
0

নির্বাচন নিয়ে কেউ বিভ্রান্তি ছড়াচ্ছে না, যারা নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াবে তারা দেশ থেকে পালিয়ে গেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। আজ (শুক্রবার, ৯ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জের দোয়ারাবাজার ফেরীঘাটে তিনি এ কথা বলেন।

আদিলুর রহমান খান বলেন, ‘নির্বাচন নিয়ে কেউ বিভ্রান্তি ছড়ায় না। যারা নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াবে তারা দেশ থেকে পালিয়ে গেছে। সুতরাং অন্য দেশ থেকে নানান কথা বলে কোনো লাভ হবে না।’

তিনি বলেন, ‘জুলাইযোদ্ধারা বাংলাদেশের সূর্য সন্তান। জুলাই সংগ্রামের বাইরে যারা ছিল তাদের অনেকেই পালিয়ে গেছে। জুলাইযোদ্ধাদের নিরাপত্তা প্রাইম ইসু। বাংলাদেশ জুলাই কারণে স্বাধীন হয়েছে।

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘নির্বাচনের বিরুদ্ধে বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা যারা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

উপদেষ্টা বলেন, ‘ভোটগ্রহণ নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশের মানুষের জুলাই সনদের কারণে বাংলাদেশের বদলে দেয়ার জন্য যে গণভোটের ব্যবস্থা করা হচ্ছে দেশবাসী সেই গণভোটে পরিবর্তনের পক্ষে রায় দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে।’

এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া।

এসএস