
জনবান্ধব পুলিশ গঠনে ‘পুরস্কার ও তিরস্কারে’র নীতি অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গণঅভ্যুত্থান পরবর্তী জনপ্রত্যাশা ও জনআকাঙ্ক্ষা অনুযায়ী একটি জনবান্ধব ও সেবামুখী বাহিনী হিসেবে গড়ে তুলতে ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ (রোববার, ২৬ জুলাই) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা সনদ ও আর্থিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সব বাহিনীর প্রধানকে নিয়ে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর মন্ত্রণালয়ের আওতাধীন সব অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ (সোমবার, ২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠকটি শুরু হয়।

কক্সবাজারের চার আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শুরু, কেন্দ্রগুলোতে ভোটারদের ভিড়
কক্সবাজারের চারটি সংসদীয় আসনে অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণে সকাল থেকেই জেলার বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ করা যায়। জেলার ৯টি উপজেলায় মোট ৫৯৮টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ চলছে। নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।

আটক জেলা জামায়াত আমিরের কাছে ৭৪ লাখ টাকা পাওয়া গেছে: ওসি
ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানকে বিপুল নগদ টাকাসহ নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) দুপুরে নিয়মিত তল্লাশির সময় তাকে আটক করা হয়।

নির্বাচনে মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য থাকছে: ইসি সানাউল্লাহ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া, নির্বাচনের নিরাপত্তায় প্রথমবারের মতো ইউএভি (আনম্যান এরিয়াল ভেহিকল), ড্রোন এবং বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে।

সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ইসিকে আইনশৃঙ্খলা বাহিনীর ৩৪ প্রস্তাব
আসন্ন সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ভোটের আগে-পরে মোট ৮ দিন বাহিনীগুলোকে মোতায়েন রাখার প্রস্তাবসহ নির্বাচন কমিশনকে ৩৪টি প্রস্তাব দিয়েছে সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা।

প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ভাসানী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
প্রকৌশল শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বর্বরতার প্রতিবাদে ও যৌক্তিক দাবিসমূহের সাথে একাত্মতা প্রকাশ করে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ (শনিবার, ৩০ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ১২ তলা ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

শনিবার দেশব্যাপী নুরের গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ দলটির নেতাকর্মীদের ওপর হামলায় প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার (৩০ আগস্ট) দুপুর ১২টায় দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, ক্ষুব্ধ এনসিপি নেতারা
রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও হামলায় গুরুতর আহত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর। হামলার প্রতিবাদে বাংলামোটর মোড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে দলীয় কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীরা নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

ঢাকা মেডিকেলের আইসিইউতে নুরুল হক নুর
রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও হামলায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) রাত ১২টার দিকে তাকে হাসপাতালের ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টার (ওসিসি) থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

নুরুল হক নুরের রক্ত বৃথা যেতে দেব না: হাসনাত
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, নুরুল হক নুরের রক্ত বৃথা যেতে দেব না। ভারতের প্রেসক্রিপশনে বিপ্লবীদের রক্তাক্ত করে আওয়ামী লীগ ফেরানোর এ চেষ্টা আমরা সফল হতে দেব না।

নুরের ওপর হামলার ঘটনায় মির্জা ফখরুলের নিন্দা ও প্রতিবাদ
কাকরাইলে সংঘর্ষ গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ বেশ কয়েকজনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিক্রিয়ায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার দিবাগত রাতে এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান।