
ইরানের যুদ্ধবিরতি থেকে সরে আসার হুমকি; তবুও লেবাননে আগ্রাসন অব্যাহত আইডিএফের
লেবাননে ইসরাইলি হামলার জেরে ইরান যুদ্ধবিরতি থেকে সরে আসার হুমকি দেয়ার পরও, তৃতীয়দিনের মতো আগ্রাসন অব্যাহত রেখেছে আইডিএফ। হতাহতের সংখ্যা বাড়তে থাকায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে বৈরুতের হাসপাতালগুলো। এ অবস্থায় অবিলম্বে দু’টি হাসপাতাল খালি করার ইসরাইলি নির্দেশ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বৈরুতের কিছু অংশ খালি করার নির্দেশ ইসরাইলের
লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরের বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরাইল।

হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে ইসরাইলের ৪ সেনা নিহত: আইডিএফ
দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে ইসরাইলি বাহিনীর চার সেনা নিহত হয়েছেন। আজ স্থানীয় সময় (মঙ্গলবার, ৩১ মার্চ) ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

লেবাননে বাফার জোন তৈরির পথে ইসরাইল, সেনাবাহিনী ভেঙে পড়ার আশঙ্কা
হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় লেবাননের দক্ষিণাঞ্চলে বড় ধরনের বাফার জোন তৈরির পথে এগোচ্ছে ইসরাইলি বাহিনী। এরই অংশ হিসেবে বিমান হামলা ছাড়াও দেশটির দক্ষিণাঞ্চলে স্থল অভিযান জোরালো করতে সেনা ও গোলাবারুদ পাঠাচ্ছে আইডিএফ। তবে একসঙ্গে একাধিক ফ্রন্টে যুদ্ধ করায় বাহিনীতে সেনা সংকট বলে জানিয়েছেন খোদ ইসরাইলি সেনাপ্রধান। যার কারণে ইসরাইলি সেনাবাহিনী ভেঙে পড়ার দ্বারপ্রান্তে রয়েছে বলেও সতর্ক করেছেন তিনি।

মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটিগুলোর বিদ্যুৎ স্থাপনায় হামলার হুঁশিয়ারি আইআরজিসির
ইরানের বিদ্যুৎ স্থাপনাগুলোতে হামলা হলে হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। এছাড়া ইসরাইলের জ্বালানি অবকাঠামো ও মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলোর বিদ্যুৎ স্থাপনায় হামলার আগাম হুঁশিয়ারি দেয় বাহিনীটি।

মোজতবা খামেনির তথ্য দিলে ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
মোজতবা খামেনি ও লারিজানির বিষয়ে তথ্য দিলে ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এদিকে গতকাল (শুক্রবার, ১৩ মার্চ) ইরানের ১৫০ স্থাপনায় হামলার দাবি করেছে আইডিএফ। বিপরীতে তেল-আবিবে যৌথ হামলা চালিয়েছে হিজবুল্লাহ ও আইআরজিসি। এছাড়াও উপসাগরীয় দেশে মার্কিন লক্ষ্যবস্তু ও জ্বালানি অবকাঠামোতে জোরদার হামলা চালাচ্ছে তেহরান।

ইরানে প্রেসিডেন্টের কার্যালয় ও সিকিউরিটি কাউন্সিল ভবনে হামলার দাবি ইসরাইলের
তেহরানে ইরানের প্রেসিডেন্টের কার্যালয় ও ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ভবনে বিমান হামলা চালানোর কথা জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। আজ (মঙ্গলবার, ৩ মার্চ) এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

ইরানে হামলার ছবি ও ভিডিও প্রকাশ ইসরাইলি বাহিনীর
ইরানে হামলার একটি ছবি ও ভিডিও প্রকাশ করেছে ইসরাইলি সামরিক বাহিনী আইডিএফ। ওই ছবিতে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোরের (আইআরজিসি) কাজে ব্যবহৃত উত্তর তেহরানের দু'টি ভবনে হামলার চিত্র তুলে ধরা হয়েছে। তবে এ হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেটি নিশ্চিত হওয়া যায়নি।

ইরানে ইসরাইলের অতর্কিত ক্ষেপণাস্ত্র হামলা
ইরানের বিভিন্ন স্থানে অতর্কিত হামলা শুরু করেছে ইসরাইল। আজ (শনিবার, ২৮ ফেব্রুয়ারি) সকালে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইরানের ওপর আকস্মিক এ আক্রমণ শুরু করে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।

দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির মধ্যেও ১০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল
গাজায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির মধ্যেও ১০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। আর গাজার অন্তর্বর্তী প্রশাসনের জন্য গঠিত পিস বোর্ডকে সমর্থন জানান ট্রাম্প। গাজা পুনর্গঠনে উচ্চাভিলাষী পরিকল্পনা কথা বলেছেন বোর্ডের এক ফিলিস্তিনি কর্মকর্তা। দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতিকে জাতিসংঘ স্বাগত জানালেও, তা বাস্তবায়ন নিয়ে সন্দিহান ফিলিস্তিনিরা।

ফ্রিডম ফ্লোটিলার নৌবহর জব্দ: ইসরাইল সরকারের বিরুদ্ধে বিক্ষোভে ইহুদিরা
ফ্রিডম ফ্লোটিলার নৌবহর জব্দ করায় এবার ইসরাইল সরকারের বিরুদ্ধে বিক্ষোভে নামে খোদ ইহুদিরা। শুক্রবার (৩ অক্টোবর) ইসরাইল উপকূলের কাছে বিক্ষোভ করেন তারা। বাধা দিলে আইডিএফের সঙ্গে একপর্যায়ে ব্যাপক ধস্তাধস্তি হয় তাদের। সেসময় আটক করা হয় বেশ কয়েকজন আন্দোলনকারীকে।

গাজার আশ্রয়কেন্দ্রে হামলা চালাচ্ছে আইডিএফ, একদিনে নিহত ৬২ জন
ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন অন্তত ৬২ ফিলিস্তিনি। যাদের মধ্যে অর্ধশত শুধুমাত্র গাজা শহরের। পুরো গাজা সিটি দখলের উদ্দেশ্যে এরইমধ্যে সেখানকার জাতিসংঘের আশ্রয়কেন্দ্রগুলোতে হামলা চালাচ্ছে আইডিএফ। জীবন বাঁচাতে অনেকেই বাধ্য হচ্ছেন গাজা শহর ছাড়তে। এদিকে আন্তর্জাতিক আইন অমান্য করে দোহায় হামাস নেতাদের ওপর ইসরাইলি হামলার প্রতিবাদে কাতারে আরব ও মুসলিম দেশগুলোর অংশগ্রহণে শুরু হচ্ছে দুই দিনব্যাপী সম্মেলন।