লেবাননে আবারও হামলা চালিয়েছে ইসরাইল

লেবাননের কিছু নির্দিষ্ট এলাকা থেকে বাসিন্দারা সরে যাওয়ার একটি স্থিরচিত্র
লেবাননের কিছু নির্দিষ্ট এলাকা থেকে বাসিন্দারা সরে যাওয়ার একটি স্থিরচিত্র | ছবি: সংগৃহীত
0

আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি ঘোষণার পরও লেবাননে ফের হামলা চালিয়েছে ইসরাইল। গতকাল (রোববার, ১৯ এপ্রিল) রাতে দক্ষিণ লেবাননে এ হামলার ঘটনা ঘটে।

আইডিএফের দাবি, তারা সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহর স্থাপনাকে লক্ষ্য করে ওই হামলা চালিয়েছে।

দক্ষিণ লেবাননের কিছু নির্দিষ্ট এলাকা থেকে সেখানকার বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বানও জানিয়েছে তারা। এরপর স্থানীয়দের অনেকেই পরিবারসহ অন্যত্র সরে যেতে শুরু করেন।

আরও পড়ুন:

এর আগে গত শুক্রবার (১৭ এপ্রিল) ইসরাইল ও লেবানন উভয় দেশ ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়। যদিও এর কয়েক ঘণ্টার মধ্যেই ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে হামলার অভিযোগ তোলে লেবাননের সেনাবাহিনী।

এসএইচ