
১৭ ফেব্রুয়ারি সূর্যগ্রহণ, বাংলাদেশ থেকে কি দেখা যাবে?
মহাকাশ প্রেমীদের জন্য অধীর অপেক্ষার সময় ঘনিয়ে আসছে। আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে দেখা যাবে এক বিরল দৃশ্য— বলয়াকার সূর্যগ্রহণ (Annular Solar Eclipse)। জ্যোতির্বিজ্ঞানের ভাষায় একে ‘রিং অব ফায়ার’ (Ring of Fire) বলা হয়। চাঁদ যখন সূর্য ও পৃথিবীর মাঝখানে এসেও সূর্যকে পুরোপুরি ঢাকতে পারে না, তখনই সূর্যের চারপাশে আগুনের বলয়ের মতো এই দৃশ্য তৈরি হয়।

গ্রিনল্যান্ডের ভূমিধসে পৃথিবী কেঁপেছিল টানা নয় দিন
গ্রিনল্যান্ডে ভূমিধসের কারণে পুরো পৃথিবী কেঁপেছিল টানা নয় দিন। জলবায়ু পরিবর্তনের কারণে ভূমিধস আর বড় ধরনের সুনামি হয়েছে উত্তর মেরুতে অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ডে। কেঁপে ওঠে আর্কটিক থেকে অ্যান্টার্কটিকা। সাম্প্রতিক বৈজ্ঞানিক গবেষণায় উঠে এসেছে এই তথ্য।

নেদারল্যান্ডসে প্রতিবাদে আটক জলবায়ু কর্মী
জলবায়ু পরিবর্তনে প্রতি বছরই বাড়ছে পৃথিবীর তাপমাত্রা। ২০২৪ সাল সবচেয়ে উষ্ণতম বছরের রেকর্ড ভাঙতে পারে বলে আভাস দিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা। চরম আবহাওয়ার মুখোমুখি হতে পারে ইউরোপসহ বিশ্বের প্রায় সব অঞ্চল। এরইমধ্যে অ্যান্টার্কটিকায় গলতে শুরু করেছে বরফ। এদিকে জলবায়ুর পরিবর্তন নিয়ে প্রতিবাদ করতে গিয়ে নেদারল্যান্ডসে গ্রেপ্তার হন গ্রেটা থুনবার্গ।