অ্যানেসথেসিয়া চিকিৎসকের অভাবে থমকে আছে সিজার সেবা, বিপাকে রোগীরা
ঠাকুরগাঁও মা ও শিশুকল্যাণ কেন্দ্রে অ্যানেসথেসিয়া চিকিৎসক না থাকায় প্রায় ছয় মাস ধরে বন্ধ রয়েছে সিজারিয়ান অপারেশন। এতে ভোগান্তিতে পড়েছেন প্রসূতি নারী ও তাদের স্বজনরা। বাধ্য হয়ে অনেকেই যেতে হচ্ছে বেসরকারি হাসপাতালে, গুনতে হচ্ছে বাড়তি খরচ। পাশাপাশি রয়েছে ওষুধ সংকট ও অ্যাম্বুলেন্স অকেজো হয়ে পড়ে থাকার অভিযোগ।