অর্থপাচার
খুলনায় অনলাইন জুয়া-অর্থপাচার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

খুলনায় অনলাইন জুয়া-অর্থপাচার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

খুলনায় অনলাইন বেটিং (জুয়া) পরিচালনা এবং অবৈধভাবে অর্থ লেনদেন ও বিদেশে পাচারের সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত বুধবার (২ সেপ্টেম্বর) রাতে জেলার খানজাহান আলী ও খালিশপুর থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

দুর্নীতির তদন্তের মুখে দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা

দুর্নীতির তদন্তের মুখে দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা

দুর্নীতির অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানার মুখোমুখি হয়ে বৃহস্পতিবার দেশে ফিরেছেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা। ছয় মাস আগে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার পর এই প্রথম দেশে ফিরলেন তিনি। তুরুস্কের টিআরটির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নানা অভিযোগে ঢাকার অনুরোধে বেস্টিনেট প্রতিষ্ঠাতার বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে মালয়েশিয়া

নানা অভিযোগে ঢাকার অনুরোধে বেস্টিনেট প্রতিষ্ঠাতার বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে মালয়েশিয়া

বাংলাদেশ সরকারের অনুরোধে বেস্টিনেট প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম আব্দুল নূর ও তার সহযোগী রুহুল আমিনের বিরুদ্ধে মালয়েশিয়া কর্তৃপক্ষ আইনি প্রক্রিয়া শুরু করেছে। অর্থপাচারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে তাদের প্রত্যার্পণের বিষয়টি বর্তমানে বুকিত আমান (রয়্যাল মালয়েশিয়া পুলিশ সদর দপ্তর) ও ঢাকার আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ তত্ত্বাবধানে রয়েছে।

অর্থপাচার মামলায় বিএসবি গ্লোবাল চেয়ারম্যানের ১০ দিনের রিমান্ড

অর্থপাচার মামলায় বিএসবি গ্লোবাল চেয়ারম্যানের ১০ দিনের রিমান্ড

গুলশান থানার অর্থপাচার মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান এম কে খায়রুল বাশারের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ (মঙ্গলবার, ১৫ জুলাই) এ আদেশ দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম ছানাউল্যাহ।

ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে প্রতারণা ও অর্থপাচার চক্রের ৫ সদস্য আটক

ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে প্রতারণা ও অর্থপাচার চক্রের ৫ সদস্য আটক

ফরিদপুর সেনাক্যাম্প এবং পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে মোবাইল ব্যাংকিং প্রতারণা ও আন্তর্জাতিক অর্থপাচার চক্রের মূলহোতাসহ পাঁচ সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। আজ (সোমবার, ১৪ জুলাই) জেলার মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নে এ অভিযান চালানো হয়।

ব্যাংকিং ব্যবস্থায় প্রাণ ফেরানোর আশ্বাস দিলেন গভর্নর

ব্যাংকিং ব্যবস্থায় প্রাণ ফেরানোর আশ্বাস দিলেন গভর্নর

বিদেশে অর্থপাচারকারীদের ধরতে এবং তাদের সম্পদ জব্দে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলছে— এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বৃহস্পতিবার (১৫ মে) রাতে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় একথা জানান তিনি। এসময় দেশের দুর্বল ব্যাংকগুলোকে সরকারি নিয়ন্ত্রণে নিয়ে ব্যাংকিং ব্যবস্থায় প্রাণ ফেরানোরও আশ্বাস দেন তিনি।

'পাচারকৃত অর্থ ফেরত আনতে এপ্রিলেই দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে'

'পাচারকৃত অর্থ ফেরত আনতে এপ্রিলেই দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে'

পাচারকৃত অর্থ ফেরত আনতে এপ্রিলেই দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে বলে আশা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি জানান, টাকা ফেরত আনতে ৩০টিরও বেশি প্রতিষ্ঠানের সাথে চুক্তি বা সমঝোতা হচ্ছে। এদিকে নতুন দায়িত্বপ্রাপ্ত অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী মনে করেন, অর্থপাচার হওয়া দেশ টাকা ফেরত দিতে না চাইলেও অন্তর্বর্তী সরকারের চেষ্টায় তা ফেরত আনা সম্ভব।

রেমিট্যান্সে শীর্ষে যুক্তরাষ্ট্র প্রবাসীরা, কমেছে অর্থপাচার

রেমিট্যান্সে শীর্ষে যুক্তরাষ্ট্র প্রবাসীরা, কমেছে অর্থপাচার

২৪ এর আগস্ট পরবর্তী বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর প্রবণতায় শীর্ষে উঠে এসেছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। ব্যাপকহারে কমেছে অর্থপাচার প্রবণতা, সচেতনতার সুবাতাস বইতে থাকায় ব্যাংকিং চ্যানেলেই অর্থ পাঠাচ্ছেন তারা। অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ প্রবাহ বাড়ানো গেলে দেশের অর্থনীতি আরো শক্তিশালী হবে বলে মত বিশ্লেষকদের।

দুর্নীতির মাত্রা ও কারণ অনুসন্ধানে প্রস্তুত অর্থনীতির শ্বেতপত্র, হস্তান্তর আজ

দুর্নীতির মাত্রা ও কারণ অনুসন্ধানে প্রস্তুত অর্থনীতির শ্বেতপত্র, হস্তান্তর আজ

আওয়ামী লীগ সরকারের গত ১৫ বছরে দুর্নীতির মাত্রা ও কারণ অনুসন্ধানে প্রস্তুত করা প্রতিবেদন আজ (রোববার, ১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে শ্বেতপত্র প্রণয়ন কমিটি।

অর্থপাচার বন্ধে স্থায়ী পদক্ষেপ নেয়া হচ্ছে: অর্থ উপদেষ্টা

অর্থপাচার বন্ধে স্থায়ী পদক্ষেপ নেয়া হচ্ছে: অর্থ উপদেষ্টা

অর্থপাচার বন্ধে স্থায়ী পদক্ষেপ নেয়ার কথা জানালেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এদিকে আমলাতান্ত্রিক জটিলতা নিরসনে মন্ত্রণালয় ও যোগ্য নেতৃত্ব তৈরিতে বাণিজ্যিক সংগঠনের সংখ্যা কমানোর তাগিদ দিলেন বাণিজ্য উপদেষ্টা। এছাড়াও আর্থিক খাতে অনিয়মে জড়িত ব্যবসায়ীদের পাশাপাশি ব্যবস্থা নিতে হবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধেও। ঢাকা চেম্বারের সেমিনারে এমন দাবি ব্যবসায়ী নেতাদের।

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে রুশ সাংবাদিকের শাস্তি!

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে রুশ সাংবাদিকের শাস্তি!

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে রুশ গণমাধ্যম আরটির দুই সাংবাদিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন বিচার দপ্তরের অভিযোগ, অর্থের বিনিময়ে যুক্তরাষ্ট্রে মিথ্যা তথ্য ছড়ানোর কাজ করেছিলেন তারা। এদিকে দুই সাংবাদিকসহ আরটির শীর্ষ ছয় সাংবাদিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন অর্থ দপ্তর।

জিডিপি বৃদ্ধি-মাথাপিছু আয়ের সরকারি হিসাব শুধু কাগজে কলমে!

জিডিপি বৃদ্ধি-মাথাপিছু আয়ের সরকারি হিসাব শুধু কাগজে কলমে!

বিগত সরকারের আমলের সাড়ে ১৫ লাখ কোটি টাকা ঋণ, সাড়ে ৫ লাখ কোটি টাকার মন্দ ঋণ, রিজার্ভ ঘাটতি এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে অর্থনীতির ভঙ্গুর দশা। এর উপর জিডিপি প্রবৃদ্ধির হার ও মাথাপিছু আয়ের সরকারি হিসাব শুধু কাগজে কলমে। তবে, গোড়া থেকে পুরো পদ্ধতি ও আইন পরিবর্তন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নতুন করে ঢেলে সাজানোর মাধ্যমে এ অবস্থার উত্তরণ সম্ভব- মনে করছেন বিশ্লেষকরা।