
গঠনমূলক বিরোধী শক্তি হিসেবে জামায়াত সক্রিয় ভূমিকা রাখবে-ডা. শফিকুরকে প্রধান উপদেষ্টা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ ফল অর্জন করায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এসময় তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী একটি গঠনমূলক ও দায়িত্বশীল বিরোধী শক্তি হিসেবে জাতীয় সংসদ ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করবে বলে।’

বিএনপিকে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের অভিনন্দন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করায় বিএনপি জোটকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। আজ (শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানানো হয়।

তারেক রহমানকে ‘আমার ভাই’ সম্বোধন করে অভিনন্দন মমতার
বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দেশের শীর্ষ আলেম ওলামাদের প্রতি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কৃতজ্ঞতা
বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশের শীর্ষ পীর, মাশায়েখ, আলেম, ওলামা, ইমাম ও খতিবদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়েছেন তারেক রহমান।

জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি, ট্রাম্পের অভিনন্দন
৪৬৫টির মধ্যে ৩১৬টিতে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয় পেলো জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি। অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাত্র ২৩ বছর বয়সে জাপানের রাজনীতিতে প্রবেশ করেন তাকাইচি। যাকে বলা হয় জাপানের আয়রন লেডি।

শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় বাইডেন-ট্রাম্পের একমত পোষণ
শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে প্রক্রিয়ায় একমত পোষণ করলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে জয়লাভের পর প্রথমবার হোয়াইট হাউজে সাক্ষাতের সময় এই প্রতিশ্রুতি দেন দুই নেতা।