
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের জন্য বাড়লো সাধারণ ক্ষমার মেয়াদ
মালয়েশিয়ায় থাকা অবৈধ অভিবাসীদের জন্য সুখবর দিলো দেশটির অভিবাসন বিভাগ। জেল বা আইনি জটিলতা ছাড়াই স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার সাধারণ ক্ষমা কর্মসূচির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। যদিও এ কর্মসূচির আওতায় নিজ দেশে ফিরতে গুণতে হবে ৩০০ থেকে ৫০০ রিঙ্গিত জরিমানা।

অবৈধ বিদেশিদের কঠোর হুঁশিয়ারি মালয়েশিয়া ইমিগ্রেশনের
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের জন্য ঘোষিত ‘মাইগ্র্যান্টস রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম ২ দশমিক ০’ বা সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ এপ্রিল। দেশটির ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, এটি অবৈধ অভিবাসীদের জন্য নিজ দেশে বৈধভাবে ফিরে যাওয়ার শেষ সুযোগ।

চার দিন পর শেষ হচ্ছে মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমার মেয়াদ
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় দেশে ফেরার সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হচ্ছে ৩০ এপ্রিল। দেশটির ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, এই কর্মসূচিতে নিবন্ধন করেছেন ২ লাখ ২৮ হাজারের বেশি বিদেশি নাগরিক।

কাগজপত্রবিহীন অভিবাসীদের সাধারণ ক্ষমার অনুমোদন স্পেনের
স্পেনে প্রায় ৫ লাখ অভিবাসীকে বৈধতার সুযোগ দেয়ার খবরে উল্লাসে মেতে ওঠেন প্রবাসী বাংলাদেশিরা। কাগজপত্রবিহীন অভিবাসীদের সাধারণ ক্ষমার কর্মসূচি অনুমোদন করে স্পেন সরকার বলছে, এর মধ্য দিয়ে অর্থনৈতিক ও নৈতিক লক্ষ্য পূরণ হবে। তবে বিরোধীদের অভিযোগ, অভিবাসীদের চাপ সামাল দিতে পারবে না স্পেন। যদিও এটিকে ঐতিহাসিক অর্জন বলছে বিভিন্ন বেসরকারি সংস্থা।

যুক্তরাজ্যের অভিবাসন নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন, বিপাকে প্রবাসীরা
সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাজ্যের অভিবাসন নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। শাবানা মাহমুদ হোম সেক্রেটারি হওয়ার পর তা আরও বেড়েছে। এতে বৈধভাবে আসা অভিবাসীরা পড়েছেন বিপাকে। স্থানীয় নির্বাচন ঘিরে ইমিগ্রেশন আইন আলোচনার কেন্দ্রবিন্দুতে। রাজনৈতিক চাপ সামলাতে কৌশল খুঁজছে ক্ষমতাসীন লেবার সরকার।

মালয়েশিয়ায় ধরপাকড় বাড়ছে; বৈধতার সুযোগ চায় বাংলাদেশি প্রবাসীরা
অবৈধ অভিবাসীদের ধরতে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। এতে নথিপত্রহীন বাংলাদেশিদের উদ্বেগ বাড়লেও নানা বাস্তবতায় দেশেও ফিরতে চাচ্ছেন না অনেকেই। এ অবস্থায় নতুন করে বৈধতার সুযোগ পেতে মালয়েশিয়ার সঙ্গে কূটনৈতিক তৎপরতা জোরদারে সরকারের প্রতি আহ্বান প্রবাসীদের।

ভারতে অবৈধ অভিবাসী ইস্যুতে মুখোমুখি অবস্থানে বিজেপি-কংগ্রেস
ভারতে অবৈধ অভিবাসী ইস্যুতে মুখোমুখি অবস্থানে বিজেপি ও কংগ্রেস। আসামে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ঠাঁই দিয়েছে কংগ্রেস— গতকাল (রোববার, ২১ ডিসেম্বর) রাজ্যটিতে আয়োজিত এক জনসভায় এমন অভিযোগ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর প্রতিক্রিয়ায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানান, নিজেদের ব্যর্থতা লুকাতে বিরোধীদলের ওপর দায় চাপাচ্ছে বিজেপি।

আরও ৩১ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র থেকে আরও ৩১ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানা হয়েছে। আজ (সোমবার, ৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সামরিক ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এ ৩১ বাংলাদেশি। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষের মাধ্যমে দেশে ফেরত কর্মীদের ব্র্যাকের পক্ষ থেকে পরিবহন সহায়তাসহ জরুরি সহায়তা দেয়া হয়।

মালদ্বীপে অবৈধ অভিবাসী ধরতে বিশেষ অভিযান; সতর্ক করলো বাংলাদেশ হাইকমিশন
মালদ্বীপে প্রায় ৯০ হাজারের বেশি বাংলাদেশির বসবাস। দেশটিতে থাকা অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলছে বিশেষ অভিযান। গতকাল (রোববার, ২৩ নভেম্বর) থেকে অপারেশন হামামাগু নামের এ অভিযান শুরু করা হয়। প্রবাসীদের সর্তক করে ভিসানীতি ভঙ্গ না করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে কানাডা; বাংলাদেশিদের উদ্বেগ
অবৈধ অভিবাসীদের বের করে দেয়ার পথে হাঁটছে কানাডা সরকার। এরই মধ্যে শুরু হয়েছে অভিযান। আরও কঠোর কানাডা নীতি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এতে বেশ উদ্বিগ্ন বিভিন্ন দেশের অভিবাসীদের মতো বাংলাদেশিরাও।

ভারতে ১০২৪ অবৈধ বাংলাদেশি অভিবাসী আটক
ভারতের গুজরাটে অবৈধ অভিবাসনবিরোধী অভিযানে আটক করা হয়েছে নারী ও শিশুসহ এক হাজার ২৪ জন বাংলাদেশিকে। চিরুনি অভিযান চালিয়ে আহমেদাবাদ ও সুরাট থেকে আটক করা হয় তাদের। চলছে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া, রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী সূত্রে জানিয়েছে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম।

অবৈধ অভিবাসী প্রত্যাবাসন ইস্যুতে পরপর দুই ধাক্কায় বিপাকে ট্রাম্প প্রশাসন
অবৈধ অভিবাসীদের তৃতীয় দেশে নির্বাসনে পাঠাতে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা রুখে দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। নির্যাতন ও প্রাণনাশের শঙ্কা থাকায় এই নিষেধাজ্ঞা আরোপ করেন বোস্টনের ডিসট্রিক্ট বিচারক। এই রায়ের পরদিন আজ (শনিবার, ১৯ এপ্রিল) ভেনেজুয়েলার পুরুষ অভিবাসীদের প্রত্যাবাসন সাময়িকভাবে স্থগিতের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। মার্কিন গণমাধ্যমের দাবি, অবৈধ অভিবাসী দেশে ফেরত পাঠানোর ইস্যুতে পরপর দু'টি ধাক্কা খেয়ে বিপাকে পড়ে গেছে ট্রাম্প প্রশাসন।