আজ (সোমবার, ২৭ এপ্রিল) ইমিগ্রেশন বিভাগের ফেসবুক পোস্ট বলা হয়েছে, সব অবৈধ অভিবাসীদের অবিলম্বে এ কর্মসূচিতে অংশ নেয়ার আহ্বান জানাচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে সুযোগ গ্রহণ না করলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করা হয়েছে। এর মধ্যে রয়েছে গ্রেপ্তার, বিচার এবং জোরপূর্বক বহিষ্কার।
আরও পড়ুন:
ইমিগ্রেশন বিভাগ জানায়, আগ্রহীরা সরাসরি সংশ্লিষ্ট ইমিগ্রেশন অফিসে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করতে পারবেন এবং দেশে ফেরার প্রক্রিয়া শুরু করতে পারবেন।
ইমিগ্রেশন বিভাগ আরও জানায় শেষ সময়ের জন্য অপেক্ষা না করে দ্রুত সিদ্ধান্ত নিয়ে এই সুযোগ কাজে লাগাতে।





