চার দিন পর শেষ হচ্ছে মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমার মেয়াদ

মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ
মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ | ছবি: সংগৃহীত
0

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় দেশে ফেরার সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হচ্ছে ৩০ এপ্রিল। দেশটির ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, এই কর্মসূচিতে নিবন্ধন করেছেন ২ লাখ ২৮ হাজারের বেশি বিদেশি নাগরিক।

২০২৫ সালের ১৯ মে শুরু হয় এই কর্মসূচি। এর আওতায় নিবন্ধিতদের মধ্যে এরইমধ্যে ২ লাখ ৪ হাজার ৫২৩ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। নিবন্ধনকারীদের মধ্যে বেশিরভাগই ইন্দোনেশিয়া ও বাংলাদেশের নাগরিক।

আরও পড়ুন:

দেশটির ইমিগ্রেশন মহাপরিচালক জানিয়েছেন এর মাধ্যমে জরিমানা বাবদ প্রায় ১১ কোটি ৪৫ লাখ রিঙ্গিত ফি আদায় করেছে মালয়েশিয়া সরকার।

ইএ