
ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে দ্বিতীয় দিনের অনুশীলনে নারী ফুটবলাররা
অস্ট্রেলিয়ায় সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ নারী জাতীয় দল। স্থানীয় সময় সকাল ৮টা থেকে ১০ টা পর্যন্ত চলে অনুশীলন।

এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় নারী ফুটবলাররা; প্রথম দিনের অনুশীলন সম্পন্ন
অস্ট্রেলিয়া পৌঁছে ব্যস্ত সময় পার করেছেন প্রথমবার এশিয়ান কাপ খেলতে যাওয়া বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। সেখানে প্রথম দিনের অনুশীলন সম্পন্ন করেছেন এ নারী ফুটবলাররা।

অনুশীলনের সময় বলের আঘাতে চোটে পড়লেন স্টোকস
অনুশীলনের সময় চোটে পড়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। নেট সেশনের পাশে দাঁড়িয়ে থাকার সময় একটি বল এসে সজোরে লাগে তার গালে। এতে চোখের নিচে ও মুখে গুরুতর আঘাত লাগে তার।

অনুশীলনে দেখা নেই চট্টগ্রাম রয়্যালসের, ব্যবস্থাপনায় ‘হযবরল’ দশা
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বাকি সব দল যখন অনুশীলনে ব্যস্ত, তখন নিজেদের অনেকটাই আড়ালে রেখে দিন পার করছে চট্টগ্রাম রয়্যালস। দল গঠন থেকে নতুন হেড কোচ নিয়োগ, সবখানেই প্রশ্নের জন্ম দিয়েছে বন্দরনগরীর ফ্র্যাঞ্চাইজি।

বসুন্ধরা কিংস এরেনায় অনুশীলনের অনুমতি না পেয়ে ক্ষুব্ধ আলফাজ
বসুন্ধরা কিংস এরেনায় অনুশীলনের অনুমতি না পেয়ে ক্ষোভে ফেটে পড়েছেন মোহামেডানের প্রধান কোচ আলফাজ আহমেদ। আজ (শুক্রবার, ১২ ডিসেম্বর) গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতি এগিয়ে নিতে দল যখন জরুরি অনুশীলন সেশন চাইছিল, ঠিক তখনই মাঠ ব্যবহারের অনুমতি না মেলায় তৈরি হয় এক অস্বস্তিকর পরিস্থিতির।

ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আগে অন্তত এক মাসের প্রশিক্ষণ দরকার: হাবিবুল বাশার
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বিপিএলের বাকি আর ২ সপ্তাহ। তবে এখনও অনুশীলনে নামেনি ৬ ফ্র্যাঞ্চাইজি। প্রশ্ন রয়ে গেছে ফ্র্যাঞ্চাইজি মালিকানা এবং ফিক্সিং ইস্যুতেও। বিপিএল টেকনিক্যাল কমিটির সদস্য হাবিবুল বাশার সুমনও মেনে নিলেন, এমন সংস্কৃতি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের জন্য আদর্শ নয়। এসব টুর্নামেন্টের আগে অন্তত এক মাসের প্রশিক্ষণের ব্যবস্থা থাকা উচিত বলে মনে করছেন এ সাবেক ক্রিকেটার।

‘গেম অ্যাওয়ারনেসের’ উন্নতিতে বিশেষ ক্যাম্প; বিশ্রাম পাচ্ছেন না ক্রিকেটাররা
জাতীয় দলের খেলা নেই। বিপিএলের আগে ক্রিকেটারদের হাতে অবসর সময়। তবে বিশ্রামের সুযোগ মিলছে না সেই অর্থে। সাদা বলের ক্রিকেটারদের নিয়ে বিশেষ ক্যাম্পে হাজির কোচরা। সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ভাষ্য, গেম অ্যাওয়ারনেসে উন্নতির জন্যই এ বিশেষ ক্যাম্প।

৯০০ দিন পর ‘ন্যু ক্যাম্পে’ ফিরছে বার্সেলোনা
দীর্ঘ বিরতির পর অবশেষে নিজেদের হোম ভেন্যু ‘ন্যু ক্যাম্পে’ ফিরছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। আগামী ৭ নভেম্বর আবারও ‘ন্যু ক্যাম্পে’ অনুশীলন শুরু করবে বার্সেলোনা। বিগত ৯০০ দিনের মধ্যে এটি তাদের প্রথমবারের মতো এই স্টেডিয়ামে ফেরা।

মেয়াদোত্তীর্ণ টার্ফে হকির অনুশীলন, এনএসসির কাছে সহায়তার আবেদন
এক বছরের বেশি সময় ধরে মেয়াদোত্তীর্ণ টার্ফে অনুশীলন এবং ম্যাচ খেলছেন বাংলাদেশের হকি খেলোয়াড়রা। এমন টার্ফে ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনে বাধা না থাকলেও, আন্তর্জাতিক কোনো টুর্নামেন্ট আয়োজন করা যাবে না। যে কারণে এবার নড়েচড়ে বসেছে অ্যাডহক কমিটি। নতুন টার্ফ প্রতিস্থাপনের প্রায় ১৫ কোটি টাকার জন্য আর্থিক সহায়তা চেয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে। সহায়তার আশ্বাস দিয়েছে এনএসসিও।

মিয়ানমারে বৃষ্টি মাথায় অনুশীলনে বাংলাদেশ নারী ফুটবল দল
এশিয়ান কাপ বাছাইপর্বের সফরে মিয়ানমারে প্রথম দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বৃষ্টিতে প্রথম দিনটা কেটেছে জিম সেশন পার করেই। তবে দ্বিতীয় দিনে বৃষ্টি মাথায় নিয়েই প্রথমবার অনুশীলন করেছেন বাংলাদেশের নারী ফুটবলাররা।

জ্বরে আক্রান্ত মিরাজ নেই অনুশীলনে, প্রথম ম্যাচেও অনিশ্চিত
জ্বরে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। অসুুস্থ হয়ে শ্রীলঙ্কায় দলের সাথে প্রথম দিনের অনুশীলনে দলের অন্যান্যদের সঙ্গে যোগ দিতে পারলেন না তিনি, সেই সাথে প্রথম ম্যাচে তার থাকা নিয়েও তৈরি হয়েছে শঙ্কা।

‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ জাতীয় দলের প্রস্তুতি ম্যাচ সম্পন্ন
আসন্ন শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ঈদের ছুটি কাটিয়ে গেলো সোমবার (৯ জুন) দুপুরে অনুশীলন ক্যাম্পে ফেরেন ক্রিকেটাররা। সেখানে শুরু থেকেই আছেন কোচিং স্টাফের সকল সদস্যও।