অস্ট্রেলিয়ায় টাইগারদের দ্বিতীয় দিনের অনুশীলন সম্পন্ন

ডারউইনে বাংলাদেশ দলের দ্বিতীয় দিনের অনুশীলন
ডারউইনে বাংলাদেশ দলের দ্বিতীয় দিনের অনুশীলন | ছবি: সংগৃহীত
0

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টকে সামনে রেখে টানা দ্বিতীয় দিন অনুশীলন করলো বাংলাদেশ। ডারউইনের কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নেয়ার পাশাপাশি ব্যাটে-বলে ছন্দ ফেরানোর উপায় খুঁজছেন টাইগাররা।

ডারউইনের স্বচ্ছ্ব নীল আকাশের নিচে জড়ো হয়েছেন একদল ক্রিকেটার। রোদ ঝলমলে দিন, নয়নাভিরাম মাঠ, আর সেখানেই জোর প্রস্তুতি চলছে বাংলাদেশ দলের।

অস্ট্রেলিয়ার মাটিতে প্রায় ২ যুগ পর টেস্ট খেলতে নামার আগে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন শান্ত-মুশফিকরা। টানা দ্বিতীয়দিনের মত অনুশীলনে নেমেছেন তারা। যদিও গতকালই পৌঁছানো সৌম্য-লিটনরা যোগ দেননি এ দিনও।

নেটে ব্যাটিংয়ে নেমে বেশ মনোযোগী তানজিদ-সাদমানরা। ওপেনিংয়ে দীর্ঘদিনের ব্যর্থতা কাটিয়ে উঠার দায়িত্ব তাদের কাঁধে। দেখেশুনে বল ছাড়তে দেখা গেল তানজিদ তামিমকে। ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্টেই স্টার্ক-কামিন্স-হ্যাজলউড ত্রয়ীর মুখোমুখি হচ্ছেন তিনি। ম্যাচের আগেই তাই সাদা বলের খুনে মেজাজের খোলস ছেড়ে বেরিয়ে আসতে হবে ২৫ বছর বয়সী তরুণকে।

আরও পড়ুন:

তারুণ্যের পাশাপাশি অভিজ্ঞ মুশফিকুর রহিম আছেন দলে। টেস্ট বিশেষজ্ঞ মুমিনুল আর তাইজুলও আছেন। এই সিরিজে গুরুদায়িত্ব বর্তাবে তাদের কাঁধে। সঙ্গে শান্ত-লিটনদেরকেও নিতে হবে দায়িত্ব।

অস্ট্রেলিয়ায় পেইস অ্যাটাকের দিকে থাকবে আলাদা নজর। তাসকিন-হাসান মাহমুদ-খালেদদের ওপর আস্থা রাখবে টিম ম্যানেজমেন্ট। স্মিথ-হেডদের থামানোর কাজটা সামাল দিতে হবে তাদেরকেই।

তবে সবকিছুর আগে ডারউইনের বাতাস আর আবহাওয়ার সঙ্গে নিজেদের মানিয়ে নেয়ার যুদ্ধে নেমেছে বাংলাদেশ দল।

এসএইচ