
ধানের দামের চেয়ে কাটার খরচ দ্বিগুণ; লোকসানে দিশেহারা কৃষক
‘২২ হাজার টাকা মজুরি দিয়া ৩ কানি জমির ধান কাটছি। ধান পাইছি ২০ মণ। পরিপক্ব হওয়ার আগেই ধান কাটার কারণে ন্যায্য দাম পাওয়া যাচ্ছে না। বেপারী ধানের দাম তুলছে মাত্র ১০ হাজার টাকা। এই টাকা দিয়া কী করুম? ঋণের কিস্তি কেমনে দিমু? মরা ছাড়া আর উপায় নাই।’— অশ্রুসিক্ত কণ্ঠে কথাগুলো বলছিলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের কৃষাণী বিলকিস খাতুন।

অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াবে সরকার: কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, প্রধানমন্ত্রী বিশ্বাস করেন এই দেশের কৃষকের অর্থনীতি শক্তিশালী করলে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী হবে। ফলে কৃষকদের অর্থনীতি শক্তিশালী করতে সরকার সবকিছু করবে। ফলে অতিবৃষ্টিতে যেসব কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার তাদের পাশে দাঁড়াবে, তাদের উপকার করবে। ফলে জনপ্রতিনিধি থেকে শুরু করে সরকারি কর্মকর্তাদের কাছে একটাই অনুরোধ সঠিক ক্ষতিগ্রস্ত কৃষকরা যেন সহায়তা পায়।

৪৮ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন স্থানে হতে পারে কালবৈশাখি ঝড়
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখি ঝড় ও অতিবৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

বজ্রপাত ও অতিবৃষ্টি থেকে বাঁচতে নবীজি (সা.)-এর শেখানো শক্তিশালী ৪টি দোয়া
বজ্রপাত (Lightning) এবং বজ্রসহ ঝড়ো হাওয়া মহান আল্লাহতালার অসীম শক্তির এক অনন্য নিদর্শন। ইসলামি শরিয়তে বজ্রপাতের গর্জন ও আলোর ঝলকানিকে আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা হিসেবে দেখা হয়। এই প্রাকৃতিক দুর্যোগ থেকে আত্মরক্ষায় এবং বিপদ-আপদ থেকে নিরাপদ থাকতে প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) তার উম্মতদের বিশেষ কিছু দোয়া ও তাসবিহ শিক্ষা দিয়েছেন।

আজ রাতে যে ১০ অঞ্চলে ৮০ কিমি বেগে কালবৈশাখী ঝড়ের শঙ্কা
দেশের ১০টি অঞ্চলের ওপর দিয়ে আজ রাতের মধ্যে তীব্র কালবৈশাখী ঝড় (Kalbaishakhi Storm) বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত (River Port Warning Signal No. 2) দেখাতে বলা হয়েছে।

মেক্সিকোর অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যায় প্রাণহানি বেড়ে ৬৪, নিখোঁজ ৬৫
গেলো সপ্তাহের অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় মেক্সিকোতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৬৪ জনে। এ ঘটনায় এখনও সন্ধান মেলেনি আরও ৬৫ বাসিন্দার।

অতিবৃষ্টি-জোয়ারে বিপর্যস্ত পটুয়াখালীর কৃষি ও অবকাঠামো, সমন্বিত উদ্যোগের পরামর্শ
পটুয়াখালীতে অতিবৃষ্টি ও তাপপ্রবাহে নষ্ট হচ্ছে কৃষকের কষ্টের ফসল। নদ-নদী ও সমুদ্রের অস্বাভাবিক জোয়ারে ভেঙে পড়ছে উপকূলীয় অঞ্চলের বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ গুরুত্বপূর্ণ সড়ক। চলতি বর্ষা মৌসুমে শত কোটি টাকার বেশি আর্থিক ক্ষতিতে পড়েছে বিভিন্ন খাত। এক্ষেত্রে বিশেষজ্ঞরা মনে করছেন, দুর্যোগ মোকাবিলায় সমন্বিত উদ্যোগে কমতে পারে ঝুঁকি।

বেইজিংয়ে ভারী বৃষ্টিপাত, সরিয়ে নেয়া হয়েছে ৮২ হাজারেরও বেশি মানুষ
চীনের রাজধানী বেইজিং থেকে ৮২ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। গত সপ্তাহে উপশহরগুলোতে বন্যায় বহু মানুষের মৃত্যু হওয়ার পর, শহরের বেশ কয়েকটি এলাকা ভারী বৃষ্টিপাতের ঝুঁকিতে রয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ সংবাদ জানিয়েছে।

দুই জেলায় চলমান বন্যা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা
অতিবৃষ্টির কারণে সম্প্রতি ফেনী ও নোয়াখালী জেলায় সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদের সভায় আলোচনা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১০ জুলাই) সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা বন্যা ও পরবর্তী গৃহীত ব্যবস্থা নিয়ে তাদের মতামত ও করণীয় তুলে ধরেন।

টেক্সাসে আকস্মিক বন্যায় নিহত অর্ধশত ছাড়ালো
যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় ১৫ শিশুসহ প্রাণ গেছে অন্তত ৫০ জনের। একদিন পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি নদীর ধারে ক্যাম্প করতে আসা ২০ কন্যা শিশুর। উদ্ধার তৎপরতা বাড়াতে ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে মার্কিন প্রেসিডেন্টের কাছে সহায়তা চেয়েছেন টেক্সাসের গভর্নর। এদিকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় ভারতের হিমাচল প্রদেশের তিন জেলায় লাল সতর্কতা জারি করেছে রাজ্য সরকার। বন্যা আর ভূমিধসের কারণে বন্ধ আছে আড়াইশোর বেশি সড়ক। অন্যদিকে, বন্য পরিস্থিতি সামাল দিতে না দিতেই টাইফুন 'ডানা'র জন্য প্রস্তুতি নিচ্ছে চীন।

ভেড়ামারায় পদ্মার তীব্র ভাঙন; হুমকিতে বাঁধ ও হাজারো মানুষ
কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে পানি বাড়ার সাথে সাথে দেখা দিয়েছে তীব্র ভাঙন। গেল এক সপ্তাহ ধরে উপজেলার বাহিরচর ইউনিয়নের মুন্সিপাড়াসহ আশপাশের প্রায় ছয় কিলোমিটার এলাকায় এ ভাঙন শুরু হয়েছে। ভাঙনে নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি, হুমকির মুখে বিভিন্ন স্থাপনা ও নদী প্রতিরক্ষা বাঁধও। নির্ঘুম ও আতঙ্কে দিন কাটছে নদীপাড়ের দশ হাজার মানুষ।

কলম্বিয়ায় অতিবৃষ্টির জেরে ভূমিধসে ১০ জনের মৃত্যু, নিখোঁজ ১৫
দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় অতিবৃষ্টির জেরে সৃষ্ট ভূমিধসে প্রাণ গেছে কমপক্ষে ১০ জনের, নিখোঁজ আরো ১৫ জন। এ ঘটনায় আহত হয়েছেন আটজন। গতকাল মঙ্গলবার (২৪ জুন) স্থানীয় প্রশাসন জানায়, নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধারকাজ।