গতকাল (মঙ্গলবার, ১৬ জুন) যশোরের অতিরিক্ত পরিচালকের কার্যালয় অডিটোরিয়ামে যশোর, খুলনা, ফরিদপুর ও বরিশাল অঞ্চলের কৃষি ও মৎস্য বিভাগের কর্মকর্তা এবং কৃষকসহ প্রায় একশোজন অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, খুলনার অধ্যক্ষ কাজী জাহাঙ্গীর হোসেন।
আরও পড়ুন:
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক খন্দকার মুহাম্মদ রাশেদ ইফতেখার। সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস।
এসময় বক্তারা বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ক্লাইমেট স্মার্ট কৃষক ও ক্লাইমেট স্মার্ট কৃষি গ্রাম গড়ে তোলার পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও উন্নত পানি ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই।’




