তারকাখচিত ফ্রান্স ও ইংল্যান্ডের হাইলভোল্টেজ ম্যাচ ঘিরেও নেই কোন আগ্রহ বা উদ্দীপনা। নিছকই নিয়ম রক্ষার ম্যাচটি মাঠে গড়াচ্ছে শুধু তৃতীয় স্থান নিশ্চিত করতে। তাই মিয়ামির হার্ড রক স্টেডিয়ামের এই ম্যাচ অনেকটাই সম্মান রক্ষার, যেখানে দুই দলই বিশ্বজয়ের ব্যর্থ যাত্রার শেষটা করতে চাইবে জয় দিয়ে। স্পেনের কাছে হারের মধ্য দিয়ে ১৪ বছরের দায়িত্বের ইতি টানতে যাচ্ছেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম।
আরও পড়ুন:
বিদায়ী ম্যাচে জয়ই তার একমাত্র লক্ষ্য।এই ম্যাচের জন্য খুব বেশি আগ্রহ না থাকলেও ইতিবাচক ফল নিয়ে বিশ্বকাপ শেষ করতে চান ইংলিশ কোচ। বিশ্রাম পেতে পারেন ডেকলান রাইস ও জুড বেলিংহ্যাম। ব্রোঞ্জ পদকের এই লড়াইয়ে আকর্ষণীয় হতে পারে কেইন আর এমবাপ্পের গোল্ডেন বুটের দ্বৈরথ।





