শ্বাসরুদ্ধকর ম্যাচে আর্জেন্টিনার জয়; কেপ ভার্দের খেলায় মুগ্ধ ফুটবলপ্রেমীরা

ফুটবল দর্শকদের উল্লাস
ফুটবল দর্শকদের উল্লাস | ছবি: এখন টিভি
0

শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় পেলো বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপের মঞ্চে নবাগত কেপ ভার্দের দুর্দান্ত খেলায় মুগ্ধ হয়েছেন ফুটবলপ্রেমীরা। বিদায়ের আগে আর্জেন্টিনাকে কাঁপিয়ে দিলো কেপ ভার্দে। তবুও প্রিয় দল আকাশি-সাদার জার্সির নায়ক মেসি মাঠে টিকে গেলো, এতেই যেন তৃপ্তি আর স্বস্তি দর্শকদের।

কেপ ভার্দের সঙ্গে আর্জেন্টিনার খেলতে হয়েছে ১২০ মিনিটের বেশি। রেফারির শেষ বাঁশি বেজে উঠতেই জয়ের আনন্দে আত্মহারা মেসিভক্তরা।

সারা রাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, মহসিন হল মাঠে উপচে পড়া ভিড়। কারণ প্রিয় দল আর্জেন্টিনার খেলা। ৪টায় সময় পুরো মাঠ দর্শকে টুইটুম্বুর। গায়ে পছন্দের দলে জার্সি। মেসির ছবি, যেন এক টুকরা আর্জেন্টিনা।

কেপ ভার্দের সঙ্গে ২৯ মিনিটে প্রথম গোল করেন লিওনেল মেসি। সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে আত্মহারা আর্জেন্টাইন ভক্তরা। এগিয়ে যাওয়া আর্জেন্টিনার প্রতি দর্শকদের আত্মবিশ্বাস তুঙ্গে।

আরও পড়ুন:

নারী সমর্থকদের মধ্যে একজন বলেন, ‘উই লাভ মেসি। অ্যান্ড ওর একটা ক্রিয়েটিভ গুণ আছে। যেটা হচ্ছে গিয়ে ও সবকিছু না খুব স্মুথলি টেক করে।’

বিরতির পর আক্রমণে সাহসী হয়ে ওঠে কেপ ভার্দে। ৬০ মিনিটের সমতা আসে খেলায়। কেপ ভার্দের পক্ষেও দর্শকদের সমর্থন।

এরপর আবারও এগিয়ে যায় আর্জেন্টিনা। কিছুসময় পর আক্রমণাত্মক খেলায় সমতা আনে কেপ ভার্দে।

অতিরিক্ত সময়ের খেলায় মেসির কর্নার কিকে রোমেরোর হেডে এগিয়ে যায় ম্যারাদোনার দেশ।

আরও পড়ুন:

ভক্তদের মধ্যে একজন বলেন, ‘মেসি তো আগুন। মেসি মাঠে নামা মানে আর্জেন্টিনা জিতে গেছে। আমার প্রত্যাশা এবারের বিশ্বকাপও আমাদের আর্জেন্টিনার হাতে উঠুক।’

১২০ মিনিট পর রেফারির শেষ বাঁশি বেজে ওঠে আর জয় নিশ্চিত হয় বিশ্বচ্যাম্পিয়ান মেসি বাহিনী। শ্বাসরুদ্ধকর ম্যাচে জয়ের পর আনন্দ আর আত্মবিশ্বাসের কথা বলছেন মেসি ভক্তরা।

সমর্থকদের মধ্যে একজন বলেন, ‘আজকে যেই খেলা হইছে আর্জেন্টিনা যা দেখাইছে। কোপে ভার্দে যে আমাদের হারায়ে দেবে, পারে নাই। ২০২২ এর ফাইনালে এরকম খেলা হইছিল।’

আরও পড়ুন:

অন্য একজন বলেন, ‘আশা হারাই নাই। কারণ আমাদের তো একজন ম্যাজিশিয়ান আছে, এটা আমরা সবাই জানি।’

নকআউটের ১৬ দলের পর্বে মেসি, মার্টিনেজ, আলভারেজরা। এ যাত্রায় উতরে যাওয়া স্কালোনির শিষ্যরা নতুন করে আরও আত্মবিশ্বাসী ও নানন্দিক খেলা উপহার দিবেন, সেটাই প্রত্যাশা করে আর্জেন্টাইন ভক্তরা।

আরও পড়ুন:

এসএস