মেসির পরিবারের পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন হোর্হে মেসি। তিনি সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ায় রয়েছেন এবং তার বর্তমান শারীরিক অবস্থার ইতিবাচক উন্নতি হচ্ছে।
আরও পড়ুন:
এসময় হোর্হে মেসির শারীরিক অবস্থা নিয়ে সাম্প্রতিক সময়ে ছড়িয়ে পড়া নানা গুঞ্জন ও জল্পনা-কল্পনাও নাকচ করেছে মেসির পরিবার। তারা জানায়, আনুষ্ঠানিক সূত্র থেকে প্রকাশিত তথ্য ছাড়া অন্য কোনো খবরের সত্যতা নেই।
উল্লেখ্য, মেসির হ্যাটট্রিকে আলজেরিয়ার বিপক্ষে সেই ম্যাচটি ৩-০ গোলে জয় পায় আর্জেন্টিনা। বিশ্বকাপে আলবিসেলেস্তেদের পরের ম্যাচে প্রতিপক্ষ অস্ট্রিয়া। ম্যাচটি অনুষ্ঠিত হবে ২২ জুন রাত ১১টায়।




