মনশেনগ্লাডবাখের এই ফুটবলারের বাবা জার্মান মা কোরিয়ান। শুরুতে জার্মানির বয়সভিত্তিক পর্যায়ে বিভিন্ন দলে খেললেও গেল বছর দক্ষিণ কোরিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নেন। ২২ বছর বয়সী ক্যাস্ট্রপ দক্ষিণ কোরিয়ার হয়ে ৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ক্যাস্ট্রপ ছাড়া স্কোয়াডে আর কোন চমক নেই।
আরও পড়ুন:
প্রত্যাশিতভাবেই দক্ষিণ কোরিয়ার নেতৃত্ব দিবেন সন-হিউং মিন। দক্ষিণ কোরিয়ার হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড ও তার। পিএসজি মিডফিল্ডার লি কাং ইন এবং বায়ার্ন মিউনিখ ডিফেন্ডার কিম মিন-জায়ে প্রত্যাশিতভাবেই দলে জায়গা পেয়েছেন। এছাড়া মূল একাদশে গোলপোস্টের নিচে জায়গা নিয়ে লড়াই হবে জো হিউন-উ এবং কিম সেউং গিউয়ের মধ্যে।





