জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে বিদ্যুৎ বিভ্রাটের হানা। দ্বিতীয় দিন সকালেই সার্কিট জ্যাম হয়ে বন্ধ হয়ে যায় শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামের বিদ্যুৎ ব্যবস্থা। এতে বন্ধ থাকে খেলাধুলা, বিপাকে পড়েন শাটলাররা। বিদ্যুৎ বিভাগের ওপরই উদ্ভুত পরিস্থিতির দোষ চাপান ফেডারেশনের সাধারণ সম্পাদক। তবে ভবিষ্যতে বিকল্প ব্যবস্থার আশ্বাসও দেন তিনি।
ভোরের কাঁটায় তখন বেলা ১১টা। রাজধানীর শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ঢুকতে অবাক চিত্র। জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনের খেলায় যে সময়টা র্যাকেট শাটলের ধ্বনিতে মুখর থাকার কথা, সে সময় পুরো কোর্ট জুড়ে অন্ধকার।
কয়েকজন শাটলার আচ্ছা আলো অন্ধকারের মাঝে খেলছিলেন। বেশিরভাগ খেলোয়াড়ই বাইরে এলোমেলো বসা। তপ্ত গরমে বেশিরভাগেরই তখন হাঁসফাঁস অবস্থা। মূলত স্টেডিয়ামের বৈদ্যুতিক সার্কিট নষ্ট হওয়ায় এমন অচলাবস্থার সৃষ্টি। খেলা শুরুর জন্য দীর্ঘ সময় অপেক্ষায় থেকে দুর্ভাগে পড়েন শাটলাররা।
শাটলার জাহান বলেন, ‘লোডশেডিং এটা বলতে আমাদের একটু খারাপ লাগতেছে। খেলা শুরু হওয়ার কথা ছিল আটটা ত্রিশ থেকে, কিন্তু এখন আর কি শুরু হয় নাই। এটা নিয়ে একটু সবারই মনটা এখন একটু খারাপ।
টাইম টু টাইম খেলা হলে একটা অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার ছিল। কিন্তু এখন তো একটু সমস্যা।’
শাটলার নাজিয়াতুল নওরিন বলেন, ‘সমস্যাটার কারণে আমাদের শিডিউলে প্রবলেম হইছে। যেই খেলাগুলো হওয়ার কথা ছিল ওগুলো পিছিয়ে গেছে। শিডিউলের কারণে এক টাইমের খেলা আরো তিন ঘণ্টা পরে হচ্ছে। অনেক রাতেও খেলা দিচ্ছে এরকম।’
শেষ পর্যন্ত প্রায় চার ঘণ্টা পর সমস্যার সমাধান হয়। জাতীয় চ্যাম্পিয়নশিপের মত বড় প্রতিযোগিতার সময় এমন ঘটনায় বিব্রত ফেডারেশন। সাধারণ সম্পাদক অবশ্য দায় চাপালেন বিদ্যুৎ বিভাগের ওপর।
বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন বলেন, ‘সাধারণ সম্পাদক কাজী হাসিবুর রহমান শাকিল আমরা আমরা কিন্তু ডিপিসিসিকে চিঠি দিয়েছি আগেই। যেন নিরবচ্ছিন্ন বিদ্যুৎটা থাকে এবং পাশাপাশি কোনো ধরনের সমস্যা হলে আমাদেরকে সহায়তা করে। কিন্তু আজকের বন্ধের দিনের কারণে আসলে একটু ঝামেলা হয়ে গিয়েছিল।’
বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন আরও বলেন, ‘কালকে রাত্রে অনেক কম প্রত খেলা হয়েছে। আগামী দুই দিনের খেলা হবে। মেবি আমার মনে হয় যে প্রেসারটা বা লোডটা হয়েছিল বলে সার্কিট ব্র্যাকার একটা প্রবলেম হয়ে গিয়েছিল। আসলে এই বন্ধের মধ্যে সমস্ত কিছু হওয়াতে একটু টেকনিক্যালি কিছু সমস্যা হয়ে গিয়েছিল।’
ভবিষ্যতে এমন সমস্যা যেন আর না হয় সেদিকে লক্ষ্য রাখার আশ্বাস দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক।





