এশিয়ান গেমসের নারী ফুটবলে বাংলাদেশের সামনে কঠিন প্রতিপক্ষ

বাংলাদেশ নারী ফুটবল দল
বাংলাদেশ নারী ফুটবল দল | ছবি: সংগৃহীত
0

অনুষ্ঠিত হলো এশিয়ান গেমসের নারী ফুটবল দলের ড্র। যেখানে বাংলাদেশ পেয়েছে কঠিন সব প্রতিপক্ষ। তিনবারের স্বর্ণজয়ী উত্তর কোরিয়াও রয়েছে বাংলাদেশের গ্রুপে।

১৯ সেপ্টেম্বর জাপানের আইচি-নাগোয়া শহরে শুরু হবে এশিয়ান গেমসের ২০তম আসর। সেখানে দ্বিতীয়বারের মতো অংশ নেবে বাংলাদেশ নারী ফুটবল দল।

বি গ্রুপে যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, ও মিয়ানমার।

এশিয়ান গেমসে এর আগে মাত্র একবারই খেলেছিল বাংলাদেশের মেয়েরা। ২০২২ সালে সেই আসরে গ্রুপ পর্বের তিন ম্যাচের একটা ড্র করলেও হেরেছিল বাকি দু’টিতে।’

আরও পড়ুন:

আর এবারের চ্যালেঞ্জটা আরও কঠিন।

আর এবারের আসরে নারী ফুটবলে অংশ নিবে ১২টি দল, তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে এই ১২ দলকে।

যেখানে গ্রুপ ‘এ’ তে আছে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড। ‘সি’ গ্রুপে রয়েছে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান, ও হংকং।

এসএস