১৯৮৫ সালের জুলাইয়ে প্যারিসে প্রথমবারের মত পোল ভল্টে ৬ মিটার উচ্চতা পার করেছিলেন ইউক্রেনিয়ান তারকা সার্গেই বুবকা। এরপর নতুন বিশ্ব রেকর্ড হয়েছে ২৬ বার। এর মধ্যে বুবকা ১২ বার ও ডুপ্লান্টিস ভেঙ্গেছেন ১৩বার। বাকি একবার বিশ্বরেকর্ড গড়েন ফ্রান্সের রেনাড লাভিলেনি।
৬.২৯ মিটার উচ্চতা পার করে নতুন এই রেকর্ড গড়েছেন ডুপ্লান্টিস। ২৫ বছর বয়সী সুইডিশ এই তারকা অ্যাথলেট ক্যারিয়ারে ১৩ বার গড়েছেন নতুন বিশ্বরেকর্ড। হাঙ্গেরিতে দ্বিতীয়বারের প্রচেষ্টায় তিনি নতুন উচ্চতায় পৌঁছান। স্টকহোমে তিনি পার করেছিলেন ৬.২৮ মিটার উচ্চতা। ফেব্রুয়ারিতে ক্লারমন্ট-ফেরান্ডে পার করেছিলেন ৬.২৭ মিটার।
ক্যারিয়ারে ডুপ্লান্টিস ৩৩ বার প্রথম স্থান অধিকার করলেন। বুদাপেস্টে প্রথম প্রচেষ্টায় তিনি ৬.১১ মিটার উচ্চতা পার করেছিলেন। প্রথম প্রচেষ্টায় তিনি গ্রীসের এমানুইল কারালিস ও অস্ট্রেলিয়ার কুরটিস মার্শালকে পেছনে ফেলে প্রথম হন।
দ্বিতীয় প্রচেষ্টায় গড়েন নতুন বিশ্ব রেকর্ড। এ সময় ডুপ্লান্টিসের পা ও পেট বারের সাথে লাগলেও লাফটি বিধিসম্মত ছিল। ২০২০ সালে ৬.১৭ উচ্চতা পার করে প্রথমবার বিশ্ব রেকর্ড গড়েছিলেন যুক্তরাষ্ট্রের এ পোল ভল্টার।
আগামী ১৩ সেপ্টেম্বর টোকিওতে শুরু হবে অ্যাথলেটিকসের বিশ্ব চ্যাম্পিয়নশিপ। তৃতীয় স্বর্ণ জয়ের জন্য লড়বেন ডুপ্লান্টিস।
দুইবারের অলিম্পিক চ্যাম্পিয়ন পোল ভল্টে সর্বশেষ হেরেছেন ২০২৩ সালের ২১ জুলাই মোনাকোয়। তারপর টানা ৩৩টি জয় পেয়েছেন ডুপ্লান্টিস।

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



