Recent event

অবসরের ঘোষণা টেনিস কিংবদন্তী রাফায়েল নাদালের

0

অবসরের ঘোষণা দিলেন টেনিস কিংবদন্তী রাফায়েল নাদাল। নভেম্বরে ডেভিস কাপ খেলে ক্যারিয়ারের ইতি টানবেন এই স্প্যানিশ তারকা।

আজ (বৃহস্পতিবার, ১০ অক্টোবর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

ক্যারিয়ারে ২২ বার গ্র্যান্ডস্ল্যাম জয়ী নাদাল গেল ২ বছর ধরে চোটে ভুগছিলেন। এরই মধ্যে ২০২৪ সালেই অবসরের আভাস দিয়েছিলেন ৩৮ বছর বয়সী টেনিস খেলোয়াড়। শেষমেষ চোটের কাছেই তাকে হার মানতে হলো।

২০০১ সাল থেকে পেশাদার টেনিস খেলা শুরু করেছিলেন রাফায়েল নাদাল।