ডিসি ইউনাইটেডের বিপক্ষে কাল মাঠে নামছেন মেসি

লিওনেল মেসি ইন্টার মায়ামি
লিওনেল মেসি ইন্টার মায়ামি | ছবি : সংগৃহীত
0

আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেয়ার পর আবারও ক্লাব ফুটবলে মাঠে নামছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। গতকাল (রোববার, ১১ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় ডিসি ইউনাইটেডের মুখোমুখি হচ্ছে তার দল ইন্টার মায়ামি।

গত বুধবার ঐতিহাসিক এক আয়োজনের মাধ্যমে লিওনেল মেসিকে রাজসিক বিদায় জানায় আর্জেন্টিনা। আবেগঘন পরিস্থিতি সামলে পরদিনই ক্লাবে যোগ দেন এলএমটেন।

প্রস্তুতি শুরু করেন মায়ামির সঙ্গে। আন্তর্জাতিক বিরতি শেষে আজ আবারও মাঠে ফিরছে ক্লাব ফুটবল। প্রথমদিনেই মাঠে দেখা যেতে পারে মেসিকেও। তার দলের প্রতিপক্ষ ডিসি ইউনাইটেড।

ঘরের মাঠ ন্যু স্টেডিয়ামে মুখোমুখি হবে দু’দল। চলতি মৌসুমে ২৭ ম্যাচ খেলে ১২ জয় নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে তিনে অবস্থান মায়ামির। অন্যদিকে টেবিলের ১১ নম্বরে অবস্থান ডিসি ইউনাইটেডের।

জেআর