২০২০ সালের ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আর্জেন্টাইন কিংবদন্তি। এর দুই সপ্তাহ আগেই মস্তিষ্কে অস্ত্রোপচার শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন তিনি। চিকিৎসায় অবহেলার অভিযোগে আটজনের বিরুদ্ধে চলছে মামলা।
শেষ সাক্ষী হিসেবে আদালতে হাজির হয়ে ফেরারি জানান, ময়নাতদন্তের সময় ম্যারাডোনার কোভিড পরীক্ষা করা হয়নি। তাই মৃত্যুর সঙ্গে করোনাভাইরাসের কোনো সম্পর্ক ছিল কি না, নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। তার ভাষ্য, কিছু ক্ষেত্রে কোভিড দ্রুত গুরুতর আকার ধারণ করে শ্বাসকষ্ট ও শারীরিক অবস্থার অবনতি ঘটাতে পারে। ফেরারির এই বক্তব্যে ম্যারাডোনার মৃত্যুর কারণ নিয়ে মামলার শেষ পর্যায়ে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক।





