পুনয়ায় পেছানো হলো আবাহনী ও এফসির মধ্যকার ম্যাচ

বাফুফে ভবন
বাফুফে ভবন | ছবি: এখন টিভি
0

আবারও পেছালো ফেডারেশন কাপে ঢাকা আবাহনী ও নবাগত চট্টগ্রাম সিটি এফসির মধ্যকার ম্যাচটি। আজ (বুধবার, ২৩ সেপ্টেম্বর) সকালে বাফুফের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

তবে স্থগিত হওয়া ম্যাচটির নতুন সূচি নির্ধারণের বিষয়ে কোনো কিছু জানায়নি বাফুফে। গতকাল ফেডারেশন কাপে উদ্বোধনী ম্যাচে মুন্সিগঞ্জের মাঠে নামার কথা থাকলেও আবাহনীর আপত্তির মুখে একদিন পেছানো হয়। আবাহনীর ৪ জন খেলোয়াড় জাতীয় দলের ক্যাম্পে থাকার সময় ২ জন ইনজুরিতে পড়েন। খেলোয়াড় ঘাটতির কারণে তারা ম্যাচটি পুনর্নির্ধারণের আবেদন জানায়।

পাশাপাশি চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের ম্যাচ বাফুফে কর্তৃক বেশ কিছুদিন পিছিয়ে দেওয়ার পর আবাহনীও সব ক্লাবের জন্য সমান সুযোগের দাবি তোলে ক্লাবটি। অন্যদিকে উদ্বোধনী দিনের স্থগিত হওয়া ব্রাদার্স ইউনিয়ন এবং রহমতগঞ্জের ম্যাচটি আজ নির্ধারিত সময়ে বিকেল ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইএ