এশিয়ান গেমস নারী ফুটবল: উত্তর কোরিয়ার বিপক্ষে বিধ্বস্ত বাংলাদেশ

বাংলাদেশ নারী ফুটবল দলের একাংশ
বাংলাদেশ নারী ফুটবল দলের একাংশ | ছবি: সংগৃহীত
0

এশিয়ান গেমসের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। র‍্যাঙ্কিংয়ে ৯৬ ধাপ এগিয়ে থাকা দলটির বিপক্ষে ১১-০ গোলে পিছিয়ে আছে মারিয়া-আফঈদারা।

সোমবার জাপানের ওসাকার নাগাই স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বিপাকে পড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।

মাত্র ৬ মিনিটেই রি সংয়ের গোলে এগিয়ে যায় উত্তর কোরিয়া। এরপর চায় উন-অং, কিম কিয়ংরাও জোড়া গোলের দেখা পেলে প্রথমার্ধেই ৭ গোল হজম করে পিটার বাটলারের শিষ্যরা।

আরও পড়ুন:

দ্বিতীয়ার্ধেও নূন্যতম প্রতিরোধটুকুও গড়তে পারেনি মিলি-মান্ডারা। সময়ের সাথে পাল্লা দিয়ে বাংলাদেশের সাথে আরও গোলের বন্যা বইয়ে দেয় দক্ষিণ কোরিয়া।

র‌্যাঙ্কিংয়ের ১১তম দলের বিপক্ষে ম্যাচে বলই পায়নি সেভাবে তহুরা-সুলতানারা। তাই লজ্জাজনক হারই হয়েছে সঙ্গী।

এফএস