সৌদি প্রো লিগে আল খালিজের সঙ্গে নাসরের ড্র

ম্যাচের একটি মুহূর্ত
ম্যাচের একটি মুহূর্ত | ছবি: সংগৃহীত
0

সৌদি প্রো লিগে আল খালিজের সঙ্গে ড্র করেছে আল নাসর। এতে পয়েন্ট টেবিলে এক ধাপ নীচে নেমেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।

ঘরের মাঠে শুরুতেই কয়েকবার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েও ব্যর্থ হয় আল খালিজ। তবে বিরতির আগেই ডেডলক ভাঙেন ওমর মাসকারেল। অ্যাঞ্জেলো ফুলগিনির কর্নার থেকে লক্ষ্যভেদ করেন এ ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধে সমতা ফেরাতে আপ্রাণ চেষ্টা করতে থাকে আল নাসর। ৭০ মিনিটে বদলি নেমেই দলকে ম্যাচে ফেরান আবদুল্লাহ আল হামদান। ইনিগো মার্তিনেজের কাছ বল পেয়ে ডি বক্সের বাইরে থেকে দর্শনীয় গোল করেন তিনি।

ম্যাচের বাকি সময় দুই দলই গোলের জন্য আরো কিছু চেষ্টা চালায়। তবে শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়ে আল নাসর ও আল খালিজ। এই ড্রয়ে ৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে নেমে গেছে আল নাসর। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ১২তম আল খালিজ।

এএইচ