ব্যালন ডি’অরের দৌড়ে মূল্যায়নের মানদণ্ড প্রকাশ

ব্যালন ডি’অর
ব্যালন ডি’অর | ছবি : সংগৃহীত
7

এবার প্রকাশ করা হলো ফুটবলারদের ব্যক্তিগত সবচেয়ে বড় পুরস্কার ব্যালন ডি’অর জয়ের মানদন্ড। যেখানে যানানো হয়েছে ব্যালন ডি’অর জিততে একজন ফুটবলারের কোনো কোনো দিককে মুল্যায়ন করা হবে।

কে জিতবেন ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যাক্তিগত এ পুরস্কার তার সিদ্ধান্ত নেয়া হবে মূলত তিনটি বিষয়ের উপর ভিত্তি করে।

প্রথমত একজন খেলোয়াড়ের ব্যাক্তিগত পারফরম্যান্স এবং গুরুত্বপূর্ণ ম্যাচে তার প্রভাব।

দ্বিতীয়ত দলের সাফল্য—শুধু শিরোপা জয়ই নয়, সেই শিরোপা জয়ে তার অবদান কতোটা ছিলো, তা বিবেচনা করা হবে।

আর তৃতীয়ত একজন ফুটবলারে মাঠের আচরণ বা ফেয়ার-প্লে দেখা হবে। যে ফুটবলার এই তিনটি দিক থেকে বাকিদের চেয়ে এগিয়ে থাকবেন, তার হাতেই উঠবে কাঙ্ক্ষিত এ গোল্ডেন বল। এর আগে ২০২৬ সালের সম্ভাব্য ব্যালন ডি’অর জয়ী ১০ জনের নাম প্রকাশ করা হয়।

বিশ্বকাপ জয়ী রদ্রি, লামিন ইয়ামাল, এম্বাপ্পে, হ্যারি-কেইনদের সাথে নাম আছে আট বারের ব্যালন ডি'অর জয়ী লিওনেল মেসিরও।

জেআর