মূলপর্বের স্বপ্ন শেষ, ভারতের বিপক্ষে জয়ে চোখ বাংলাদেশের

অনূর্ধ্ব-২০ দল
অনূর্ধ্ব-২০ দল | ছবি: সংগৃহীত
0

এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব থেকে বিদায় নিশ্চিত হলেও শেষ ম্যাচে লড়াই করতে চায় বাংলাদেশ। ভারতের বিপক্ষে সর্বোচ্চটা উজাড় করে দিতে চান ফুটবলাররা। মূলপর্বে খেলার সুযোগ হাতছাড়া হলেও দেশে ফেরার আগে ইতিবাচক কিছু করার লক্ষ্য পুরো দলের।

এএফসি অনূর্ধ্ব-২০ কাপের মূলপর্বে খেলার স্বপ্ন নিয়ে উজবেকিস্তানে গিয়েছিল বাংলাদেশ দল। তবে বাছাইপর্বের প্রথম দুই ম্যাচ হেরে এরই মধ্যে সেই স্বপ্নের সমাপ্তি ঘটেছে। লাল-সবুজের জন্য নিয়মরক্ষার শেষ ম্যাচে প্রতিপক্ষ ভারত।

শেষ ম্যাচের আগে আজ (শুক্রবার, ৪ সেপ্টেম্বর) রিকভারি সেশন করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। সিরিয়ার কাছে হারে বাংলাদেশের বিদায় প্রায় নিশ্চিত হলেও ভারতের বিপক্ষে শেষ ম্যাচে লড়াই করতে চান অধিনায়ক মিঠু চৌধুরী।

তিনি বলেন, ‘আমরা যেহেতু বাদ হয়ে গিয়েছি তাই পুরো চিন্তা করছি ভারতকে কীভাবে হারাতে পারবো।’

গ্রুপের দুটি ম্যাচেই বাংলাদেশের রক্ষণভাগের দুর্বলতা ছিলো স্পষ্ট। তবে মনোবল হারাচ্ছেন না কেউ। বরং শেষ ম্যাচে ভালো করে দেশের জন্য কিছু নিয়ে ফিরতে চান ডিফেন্ডার মাসুদ রানা।

আগামী ৬ সেপ্টেম্বর বাংলাদেশ সময় বিকেল ৫টায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

জেআর