তবে মূল ট্রফি হস্তান্তরের আগেই আগামী ৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা (Ballon d'Or 2026 Shortlist Nominees), যা দেখা যাবে Ballondor.com ওয়েবসাইটে।
আরও পড়ুন:
ঐতিহাসিক তাৎপর্য ও প্রথম বিজয়ী স্যার স্ট্যানলি ম্যাথিউসকে শ্রদ্ধা (Ballon d'Or Venue Shift to London)
২০১৯ সাল থেকে নিয়মিত ফ্রান্সের প্যারিসে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হলেও ৭০তম আসরকে ঐতিহাসিক রূপ দিতে ভেন্যু হিসেবে লন্ডনকে বেছে নিয়েছে আয়োজক সংস্থা ‘ফ্রান্স ফুটবল’।
১৯৫৬ সালে প্রথম ব্যালন ডি’অর বিজয়ী ইংলিশ লিজেন্ড স্যার স্ট্যানলি ম্যাথিউসের (Sir Stanley Matthews First Ballon d'Or Winner) প্রতি অনন্য শ্রদ্ধা জানাতেই এই বিশেষ স্থান পরিবর্তন। সে বছর ব্ল্যাকপুল টাউন হলের এক সাধারণ কক্ষে পুরস্কার গ্রহণ করেছিলেন ম্যাথিউস। সেই সাধারণ সূচনা থেকে আজ ৭০তম আসরে এসে লন্ডনের রাজকীয় মঞ্চে উদযাপিত হতে যাচ্ছে ফুটবল বিশ্বের অন্যতম সেরা রাত।
আরও পড়ুন:
যেসব বিভাগে দেওয়া হবে পুরষ্কার (Ballon d'Or 2026 Award Categories)
এবারের ৭০তম আসরে পুরুষ বিভাগে ট্রফিজয়ী ফুটবলার হবেন ইতিহাসের ৭০তম চ্যাম্পিয়ন এবং নারী বিভাগে দেওয়া হবে ৮ম ট্রফি। একই সাথে রাতে যেসকল মর্যাদাপূর্ণ ট্রফি তুলে দেওয়া হবে:
- কোপা ট্রফি: বর্ষসেরা অনূর্ধ্ব-২১ তরুণ প্রতিভা (Kopa Trophy Best Young Player)।
- ইয়াসিন ট্রফি: বর্ষসেরা গোলরক্ষক (Yachine Trophy Best Goalkeeper)।
- বর্ষসেরা ক্লাব ও কোচ: পুরুষ ও নারী ফুটবলের সেরা ক্লাব এবং বর্ষসেরা কোচের ট্রফি (Best Men and Women Club and Coach of the Year)।
কীভাবে নির্বাচিত হবেন বিজয়ী? (Ballon d'Or Voting Rules & System)
ব্যালন ডি’অরের বিজয়ী নির্বাচনে ফিফা পুরুষ র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০ দেশ এবং নারী র্যাঙ্কিংয়ের শীর্ষ ৫০ দেশের একজন করে নির্বাচিত সাংবাদিক ভোট দেবেন (Ballon d'Or Jury Voting System)। সাংবাদিকরা ৩টি প্রধান বিষয়ের ওপর মূল্যায়ন করবেন:
- ব্যক্তিগত পারফরম্যান্স ও প্রভাব (Individual Performance and Impact)
- দলীয় সাফল্য ও ট্রফি জয় (Team Achievements and Titles)
- খেলোয়াড়ি সুলভ আচরণ ও ফেয়ার প্লে (Class and Fair Play)
জুরি বোর্ডের প্রতিটি সদস্য তাদের তালিকা থেকে ১০ জন পছন্দের খেলোয়াড় নির্বাচন করবেন। প্রথম স্থান পাওয়া খেলোয়াড় পাবেন ১৫ পয়েন্ট এবং ক্রম অনুযায়ী ১০ম স্থানের খেলোয়াড় পাবেন ১ পয়েন্ট। গণনার শেষে সর্বোচ্চ পয়েন্টধারী খেলোয়াড়ের হাতেই ২৬ অক্টোবরের রাতে উঠবে ২০২৬ সালের ‘সোনালি বল’।
আরও পড়ুন:
আরও পড়ুন:





