লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত; দিনক্ষণ চূড়ান্ত, জেনে নিন বিস্তারিত
বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ‘ব্যালন ডি’অর ২০২৬’ (Ballon d'Or 2026 Ceremony)-এর ৭০তম আসরের কাউন্টডাউন শুরু হয়েছে। দীর্ঘ ঐতিহ্য ভেঙে প্যারিসের থিয়েটার ডু শাতেলে ছেড়ে এবার বর্ষসেরা ট্রফি উন্মোচনের জাঁকজমকপূর্ণ আয়োজন বসছে ইংল্যান্ডের রাজধানী লন্ডনে। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মহাযজ্ঞ, যেখানে বিশ্বসেরা তারকাদের হাতে উঠবে ফুটবলের কাঙ্ক্ষিত সোনালি বল।