মার্মুশের জোড়া গোলে সিটির প্রত্যাবর্তন; সিউলে অ্যাটলেটিকোকে হারালো সিটি

মার্মুশের জোড়া গোলে সিটির জয়
মার্মুশের জোড়া গোলে সিটির জয় | ছবি: সংগৃহীত
0

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে এক গোলে পিছিয়ে পড়েও অসাধারণ পুনর্বাসন ঘটিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদকে ৩-১ ব্যবধানে পরাজিত করেছে ম্যানচেস্টার সিটি। তবে তিন মিনিটের ব্যবধানে জোড়া গোল করেছেন ওমার মার্মুশ।

দক্ষিণ কোরিয়ার সিউল বিশ্বকাপ স্টেডিয়ামে ৫০ হাজারের বেশি দর্শকের সামনে রোববার প্রীতি ম্যাচে মুখোমুখি হয় দুই দল। ৪৩ মিনিটে ১৬ বছর বয়সী স্প্যানিশ ডিফেন্ডার হোর্হে দমিনগেসের গোলে এগিয়ে যায় অ্যাটলেতিকো মাদ্রিদ।

তবে দ্বিতীয়ার্ধে মাত্র তিন মিনিটেই ম্যাচের চিত্র বদলে দেয় সিটি। ৫৭ ও ৫৯ মিনিটে দুবারই অ্যাসিস্ট করেন ঘানার উইঙ্গার অ্যান্তোয়ান সেমেনিও, আর দুইবারই গোল করেন মিশরীয় ফরোয়ার্ড ওমার মার্মুশ। শেষ বাঁশি বাজার ঠিক আগে সিটির তৃতীয় গোলটি করেন রায়ান এইত-নুরি।

এশিয়া সফরে এটি ছিলো ম্যানচেস্টার সিটির শেষ ম্যাচ। আগামী রোববার(১৬ আগস্ট) কমিউনিটি শিল্ডে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনালের মুখোমুখি হবে তারা।

জেআর