নাইটক্লাবে হামলার জেরে আইনি জটিলতায় আইভান টনি, ক্যারিয়ার নিয়ে শঙ্কা

ইংলিশ স্ট্রাইকার আইভান টনি
ইংলিশ স্ট্রাইকার আইভান টনি | ছবি: সংগৃহীত
0

মধ্য লন্ডনের নাইটক্লাবে হামলার জেরে আইনি জটিলতায় পড়তে হচ্ছে ইংলিশ স্ট্রাইকার আইভান টনিকে। মামলার দোষী প্রমাণিত হলে ক্যারিয়ার নিয়ে শঙ্কায় থাকতে হবে টনিকে।

ব্রিটিশ গণমাধ্যমের ভাষ্য, গত বছরের ৬ ডিসেম্বর মধ্য লন্ডনের ওয়ারডোর স্ট্রিটের নাইটক্লাবে সহিংসতায় জড়ান আইভান টনি। সেই ঘটনার জেরে তাকে আটকও করেছিল পুলিশ।

ঘটনার প্রায় ৮ মাস পর তার বিরুদ্ধে এবার মামলা করা হয়েছে। এতে আইভান টনির বিরুদ্ধে মাথা দিয়ে আঘাত করার এবং শারীরিক জখমের অভিযোগ আনা হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ রয়েছে টনির।

সৌদি ক্লাব আল-আহলির এ স্ট্রাইকারের একজন মুখপাত্র জানান, অভিযোগ স্বীকার করে নিয়েছেন আইভান টনি। তবে তিনি এতে হতবাক। আদালতের সামনে নিজেকে নির্দোষ প্রমাণের অপেক্ষায় আছেন ৩০ বছর বয়সী এ স্ট্রাইকার। তবে, আইনি লড়াইটা টনির জন্য খুব একটা সহজ হচ্ছে না।

এএইচ