মাঠের পর্দা পেরিয়ে টিভি সিরিজে রোনালদো

টেলিভিশন ড্রামা সিরিজ ‘ডে ওয়ানেস’ রোনালদো
টেলিভিশন ড্রামা সিরিজ ‘ডে ওয়ানেস’ রোনালদো | ছবি: সংগৃহীত
0

ফুটবল মাঠে ইতিহাস গড়ার পর এবার অভিনয় জগতেও নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারের শেষপ্রান্তে থাকা পর্তুগিজ মহাতারকা এবার যুক্ত হয়েছেন টেলিভিশন ড্রামা সিরিজ ‘ডে ওয়ানস’-এ।

ব্রিটিশ ফুটবলকে ঘিরে নির্মিত এ সিরিজে তিনি থাকবেন নির্বাহী প্রযোজক হিসেবে। শুধু তাই নয়, ক্যামেরার সামনেও থাকবে রোনালদোর বিশেষ উপস্থিতি।

একই প্রকল্পে তার সঙ্গে কাজ করছেন আর্সেনাল ও ফ্রান্সের কিংবদন্তি থিয়েরি অঁরি। সিরিজটি নির্মাণ করছেন হলিউডের খ্যাতিমান পরিচালক ম্যাথিউ ভন, যিনি ‘কিংসম্যান’ চলচ্চিত্র সিরিজের নির্মাতা। চলতি বছর রোনালদো ও ভন যৌথভাবে প্রতিষ্ঠা করেছেন ইউআর-মার্ভ স্টুডিওস।

‘ডে ওয়ানস’-এ ফুটবলের চাকচিক্যের আড়ালের বাস্তবতা, প্রতিযোগিতা, ব্যবসা এবং ক্লাব সংস্কৃতির নানা দিক তুলে ধরা হবে।

এরই মধ্যে ইংল্যান্ডের বার্নেট এফসির মাঠে শুরু হয়েছে শুটিং। সিরিজটির মূল চরিত্র ফুটবল এজেন্ট স্ট্যানলি ডালটনের ভূমিকায় অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা ডেমিয়ান লুইস।

জেআর