আল নাসরের দলবদলে রোনালদোর প্রভাব, নজরে ব্রুনো

ক্রিস্টিয়ানো রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো | ছবি : সংগৃহীত
0

নতুন মৌসুমে দলকে শক্তিশালী করতে আল নাসরের দলবদলের পরিকল্পনায় ভূমিকা রাখতে চান ক্রিস্টিয়ানো রোনালদো। এরই মধ্যে সিআর সেভেনের মতামতকে গুরুত্ব দিয়ে দল সাজানোর দিকে এগোচ্ছে সৌদি প্রো লিগের ক্লাবটি। গুঞ্জন আছে জাতীয় দলের সতীর্থ ব্রুনো ফার্নান্দেজকে ক্লাবে নিয়ে আসতে চান রোনালদো।

বিশ্বকাপ শেষে ধীরে ধীরে বাড়ছে ক্লাব ফুটবলের ব্যস্ততা। মৌসুম শুরুর আগে দলবদলের মাধ্যমে স্কোয়াড সাজানোর চেষ্টায় বিভিন্ন ক্লাব। নতুন মৌসুমে সৌদি আরবের ক্লাব আল নাসরের দলবদলের সিদ্ধান্তের ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্লাবের ট্রান্সফার নীতিতে গুরুত্ব পাচ্ছে তার মতামত।

আল নাসরের ভবিষ্যৎ প্রকল্প সফল করতে দলবদলের কার্যক্রমে পূর্ণ স্বাধীনতা চান রোনালদো। তার দাবি, স্পোর্টিং ডিরেক্টর সিমেউ এবং নির্বাহী পরিচালক সেমেদো যেন বাইরের কোনো হস্তক্ষেপ ছাড়াই খেলোয়াড় দল গঠনের সিদ্ধান্ত নিতে পারেন। সিআর সেভেনের বিশ্বাস, টেকনিক্যাল দিক বিবেচনায় খেলোয়াড় কেনা-বেচার সিদ্ধান্ত নিলে আগামী মৌসুমে ঘরোয়ার পাশাপাশি এশিয়ান প্রতিযোগিতাগুলোতেও শক্তিশালী অবস্থানে থাকবে আল-নাসর।

আরও পড়ুন:

রোনালদোর চাওয়াকে গুরুত্ব দিয়ে নতুন মৌসুমে পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজকে দলে নিতে চাচ্ছে আল-নাসর। জাতীয় দলের সতীর্থকে সৌদি প্রো লিগে নিয়ে আসতে সিআর সেভেন নিজেও ব্যক্তিগতভাবে চেষ্টা করছেন। ব্রুনোর আর্থিক চাহিদা জানতে তার সাথে আনুষ্ঠানিক যোগাযোগের প্রস্তুতি নিচ্ছে সৌদি ক্লাবটি।

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ব্রুনোর চুক্তি নবায়ন নিয়ে অনিশ্চয়তার সুযোগ কাজে লাগাতে চায় আল-নাসর। তবে এখন পর্যন্ত ব্রুনোর সঙ্গে আল-নাসরের সম্ভাব্য আলোচনা বা চুক্তির বিষয়ে ক্লাব কিংবা খেলোয়াড়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

এফএস