ক্যাসেমিরো ইস্যুতে তদন্তের মুখে ইন্টার মিয়ামি

ব্রাজিলের মিডফিল্ডার ক্যাসেমিরো
ব্রাজিলের মিডফিল্ডার ক্যাসেমিরো | ছবি: সংগৃহীত
0

ব্রাজিলের মিডফিল্ডার ক্যাসেমিরোকে ফ্রি এজেন্ট হিসেবে দলে ভেড়ানোর জন্য গতকাল (বুধবার, ২২ জুলাই) আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলো ইন্টার মিয়ামি। তবে মেজর লিগ সকার কর্তৃপক্ষ জানিয়েছে, ক্লাবটির বিরুদ্ধে অননুমোদিতভাবে খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগের অভিযোগ নিয়ে চলছে তদন্ত। তাই ক্যাসেমিরোকে এখনই দলে ভেড়াতে পারছে না তারা।

তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ক্যাসেমিরোর ডিসকভারি রাইটস নিয়ে ইন্টার মিয়ামি ও এলএ গ্যালাক্সির মধ্যে হওয়া সমঝোতার শর্ত প্রকাশ করা হবে না। এমএলএসের নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড়কে দলে ভেড়ানোর আগে তার ডিসকভারি রাইটস থাকা ক্লাবের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হয়।

ইন্টার মিয়ামি জানিয়েছে, এলএ গ্যালাক্সির কাছ থেকে সেই অধিকার অর্জনের পরই তারা ক্যাসেমিরোকে সই করিয়েছে। ৩৪ বছর বয়সী এ ব্রাজিলিয়ান তারকা রিয়াল মাদ্রিদের হয়ে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ ও তিনটি লা লিগা শিরোপা জিতেছেন।

ব্রাজিলের হয়ে তিনি ৯১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং ২০১৯ সালের কোপা আমেরিকা জয়ী দলের সদস্য ছিলেন।

জেআর