২০২৬ বিশ্বকাপে যেন অপ্রতিরোধ্য স্পেন। টানা ছয় ম্যাচ খেলেও এখন পর্যন্ত একটি গোলও হজম করেনি ইউরোপের চ্যাম্পিয়নরা। আর এই দুর্দান্ত রক্ষণই গড়েছে নতুন বিশ্বকাপের ইতিহাস। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামার আগে স্পেনের আত্মবিশ্বাস তাই তুঙ্গে।
দলটির গোলরক্ষক উনাই সিমন টানা ৫৬০ মিনিটেরও বেশি সময় গোল না খেয়ে বিশ্বকাপে গড়েছেন নতুন রেকর্ড। তবে এ কৃতিত্ব নিজের নয়, পুরো দলের বলে মনে করেন তিনি।
২০২২ বিশ্বকাপে শেষ ১৬’র পর থেকে ২০২৬ বিশ্বকাপে গ্রুপ পর্বে কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে এবং নক আউট পর্বে অস্ট্রিয়া ও পর্তুগালের বিপক্ষে কোনো গোল খাননি উনাই সিমন। দুর্দান্ত এ ফর্মের কারণে উনাই সিমনের সামনে সুযোগ এবারের আসরের গোল্ডেন গ্লাভস জেতার সুবর্ণ সুযোগ।
এবার স্পেনের রক্ষণ এতটাই সংগঠিত যে প্রতিপক্ষ খুব কমই গোলমুখে সুযোগ তৈরি করতে পেরেছে। গ্রুপ পর্ব থেকে শেষ ষোলো প্রতিটি ম্যাচেই প্রতিপক্ষের আক্রমণ কার্যকরভাবে আটকে দিয়েছে লুইস দে লা ফুয়েন্তের দল।
রক্ষণভাগে ১৯ বছর বয়সী পাউ কুবার্সির পরিণত পারফরম্যান্স, আয়মেরিক লাপোর্তের অভিজ্ঞতা, সঙ্গে রদ্রি, কুকুরেয়া ও পেদ্রো পোরোর সমন্বয়ে গড়ে উঠেছে এক দুর্ভেদ্য দেয়াল। শুধু রক্ষণ নয়, সামনে থাকা খেলোয়াড়রাও হাই প্রেসিংয়ের মাধ্যমে প্রতিপক্ষকে তৈরি করতে দিচ্ছেন না কোনো সুযোগ।
বিশ্বকাপ জয়ের পথে স্পেনের সবচেয়ে বড় শক্তি এখন এ ভারসাম্যপূর্ণ দলগত রক্ষণ। তবে সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের আক্রমণভাগকে আটকে দিয়ে স্পেন কি ধরে রাখতে পারবে তাদের গোল না খাওয়ার রেকর্ড? উত্তর মিলবে মাঠের লড়াইয়েই।





