মঞ্চ যদি হয় বিশ্বকাপের, লিওনেল মেসি তবে মাঠে নামবেন আর গোল করবেন- এটি যেন নিত্যদিনকার অভ্যাসে পরিণত করেছেন। যেমন সকালের সূর্যোদয়, বসন্তের লাল-নীল ফুল আর ক্ষুদে জাদুকরের ম্যাজিক্যাল মোমেন্ট- নিয়ম মেনে সব একই চক্রে ঘুরপাক খাবে।
ওহ, আরও একটা ব্যাপার আছে। আর্জেন্টাইন মহাতারকা মাঠে নামলে রেকর্ডবুকে নড়চড় হবে সেটিও স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। জর্ডানের বিপক্ষেও যেমন বদলি নেমেই রেকর্ড গড়ে ফেললেন কয়েকটা।
প্রথম দুই ম্যাচে ৫ গোলের পর এদিন বেঞ্চেই ছিলেন মেসি। ৬০ মিনিটে বদলি নেমে ৮০ মিনিটে ফ্রি কিক থেকে নান্দনিক এক গোল আদায় করে নেন। একইসঙ্গে গড়েন বিশ্বকাপের টানা ৭ ম্যাচে গোল করার রেকর্ড। ইতিহাসে যেটি করে দেখাতে পারেননি আর কেউই।
আরও পড়ুন:
রেকর্ড গড়েছেন আরও একটি। ফ্রি কিকের মাধ্যমে বক্সের বাইরে থেকে নিজের ৬ষ্ঠ গোল আদায় করে নিয়েছেন মেসি। ছাড়িয়ে গেছেন দ্য অ্যাটোমিক কিক খ্যাত ব্রাজিলিয়ান তারকা রিভেলিনোকে।
চলতি বিশ্বকাপে গ্রুপপর্বের তিন ম্যাচেই ৬ গোল তুলে নিয়েছেন লিওনেল মেসি। আছেন সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে। দাবি জানিয়ে রাখছেন কখনো না জেতা গোল্ডেন বুটেরও। দুইবার বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের রেকর্ড যার দখলে, তার হাতে হয়তো অধরা এই পুরস্কারটাও উঠবে এবার।
সব জয় করে ফেলেছেন যিনি, তার হাত অপূর্ণ থাকবে কেন!





