বিশ্বকাপ ২০২৬: কারা উঠলো শেষ ৩২–এ, বাদ পড়লো কারা?

২০২৬ বিশ্বকাপ রাউন্ড অব ৩২ নিশ্চিত দল
২০২৬ বিশ্বকাপ রাউন্ড অব ৩২ নিশ্চিত দল | ছবি: এখন টিভি
0

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব (FIFA World Cup group stage) এখন শেষ প্রান্তে। বিশ্বযজ্ঞের গ্রুপ পর্বের ম্যাচ বাকি মাত্র ৬টি (Only 6 matches left)। এই শেষ মুহূর্তের ম্যাচগুলো নিয়ে ফুটবলপ্রেমীদের মাঝে টানটান উত্তেজনা বিরাজ করছে। ইতিমধ্যেই টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব বা রাউন্ড অব ৩২ এর ২৮টি দল (28 teams qualified for Round of 32) তাদের টিকিট চূড়ান্ত করে ফেলেছে।

নকআউটের টিকিট পেল ২৮ দল, বাকি ৪টি স্পট (28 teams through, 4 spots left)

৪৮ দলের এই বিশাল টুর্নামেন্টে গ্রুপ পর্বের সমীকরণ মিলিয়ে ইতিমধ্যেই ২৮টি দল আনুষ্ঠানিকভাবে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে। আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া শেষ ৬টি ম্যাচের (Tomorrow's final 6 matches) লাইভ আপডেটের সাথে সাথে বাকি থাকা ৪টি দলও চূড়ান্ত হয়ে যাবে। আজ রাতের ম্যাচগুলোর পরেই ফুটবলবিশ্ব জানতে পারবে শেষ ৩২-এর সম্পূর্ণ লাইন-আপ (Complete Round of 32 lineup)।

আরও পড়ুন:

বিশ্বকাপ থেকে বিদায় নিল ১২ দল (12 teams eliminated from World Cup)

গ্রুপ পর্বের নাটকীয়তা শেষে অনেক বড় বড় দলের বিশ্বজয়ের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও কড়া সমীকরণের মারপ্যাঁচে পড়ে বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত বিদায় নিয়েছে ১২টি দল (12 teams eliminated so far)। বাকি ৬টি ম্যাচের ফলাফল আসার পর আরও ৪টি দলকে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে বাড়ির পথ ধরতে হবে।

রাউন্ড অব ৩২-এর জটিল নিয়ম ও সমীকরণ (Round of 32 qualification rules)

এবারের ৪৮ দলের বর্ধিত বিশ্বকাপের নকআউট পর্বের নিয়মটি (World Cup knockout stage rules) বেশ আকর্ষণীয় ও কিছুটা জটিল। নিয়ম অনুযায়ী:

  • ১২টি গ্রুপের প্রতিটির শীর্ষ দুটি দল (Top two teams from 12 groups) সরাসরি নকআউটে খেলবে।
  • এর পাশাপাশি ১২টি গ্রুপের মধ্যে পয়েন্ট ও গোল ব্যবধানে এগিয়ে থাকা সেরা আটটি তৃতীয় স্থান অধিকারী দল (Best eight third-placed teams) এই পর্বে খেলার সুযোগ পাবে।

নকআউট পর্ব বা শেষ ৩২-এর সময়সূচি (World Cup Round of 32 schedule)

গ্রুপ পর্বের পর্দা নামার পর আগামী রবিবার অর্থাৎ ২৮ জুন থেকে শুরু হয়ে ৩ জুলাই পর্যন্ত রাউন্ড অব ৩২-এর ম্যাচগুলো (Matches from June 28 to July 3) একযোগে অনুষ্ঠিত হবে। নকআউট পর্বের প্রতিটি ম্যাচই হবে 'ডু অর ডাই' বা বাঁচা-মরার লড়াই, যেখানে হারলেই বিদায় আর জিতলেই মিলবে শেষ ১৬ বা কোয়ার্টার ফাইনালের টিকিট।

আরও পড়ুন:

ফিফা বিশ্বকাপ ২০২৬: শেষ ৩২ নিশ্চিত করা দলসমূহ

একনজরে প্রতিটি গ্রুপ থেকে পরবর্তী রাউন্ড বা শেষ ৩২-এ জায়গা করে নেওয়া দলগুলোর তালিকা

গ্রুপ জায়গা করে নিয়েছে যে সব দল
গ্রুপ 'এ' মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা
গ্রুপ 'বি' সুইজারল্যান্ড, কানাডা ও বসনিয়া
গ্রুপ 'সি' ব্রাজিল, মরক্কো
গ্রুপ 'ডি' যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে
গ্রুপ 'ই' জার্মানি, আইভরিকোস্ট ও ইকুয়েডর
গ্রুপ 'এফ' নেদারল্যান্ডস, জাপান ও সুইডেন
গ্রুপ 'জি' বেলজিয়াম, মিশর
গ্রুপ 'এইচ' স্পেন, কেপ ভার্দে
গ্রুপ 'আই' ফ্রান্স, নরওয়ে, সেনেগাল
গ্রুপ 'জে' আর্জেন্টিনা
গ্রুপ 'কে' কলম্বিয়া, পর্তুগাল
গ্রুপ 'এল' ইংল্যান্ড, ঘানা

ফিফা বিশ্বকাপ ২০২৬: বিদায় নেওয়া দলসমূহ

একনজরে টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হওয়া দলগুলোর তালিকা (২৭ জুন সকাল পর্যন্ত)


বিদায় নিয়েছে যে সব দল
হাইতি তিউনিসিয়া তুরস্ক
পানামা চেক প্রজাতন্ত্র কাতার
কুরাসাও জর্ডান নিউজিল্যান্ড
উরুগুয়ে সৌদি আরব ইরাক

বিশ্বকাপ ২০২৬ এর সব খবর সবার আগে পেতে ,ক্লিক করুন এখানে,

আরও পড়ুন:

এসআর