পায়ের চোটে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি ব্রাজিলিয়ান সুপারষ্টার নেইমার। কাফ ইনজুরি থেকে সেরে ওঠতে হাইতির বিপক্ষে ম্যাচের দিন ফিলাডেলফিয়া স্টেডিয়ামে না এসে একাই পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে গেছেন নিউ জার্সিতেই।
তারই সুফল পেতে যাচ্ছে ব্রাজিল। কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, আগামী সোমবার (২২ জুন) থেকে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন নেইমার এবং স্কটল্যান্ড ম্যাচে তাকে পাওয়া যাবে।
নেইমারের ফেরার খবরের মাঝেই দুশ্চিন্তা বাড়িয়েছে রাফিনিয়ার চোট। হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে আঘাত পেয়েছেন তিনি। নেইমারের প্রত্যাবর্তন দলকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে বলেই মনে করছেন আনচেলত্তি।





