অজি ও জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা বাংলাদেশের: দুই স্কোয়াডেই পরিবর্তনের চমক

অনুশীলনে বাংলাদেশ ফুটবল দল
অনুশীলনে বাংলাদেশ ফুটবল দল | ছবি : এখন টিভি
0

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ এবং এরপর জিম্বাবুয়ের বিপক্ষে হতে যাওয়া টেস্ট সিরিজের জন্য আলাদা দল ঘোষণা করেছে বাংলাদেশ। দুই স্কোয়াডেই এসেছে বেশকিছু পরিবর্তন। মূলত ব্যস্ত সূচির কথা মাথায় রেখেই স্কোয়াডে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা।

ঘরের মাঠে দারুণ ছন্দে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষেও ধরে রেখেছে ধারাবাহিকতা। এবার টি-টোয়েন্টি সিরিজেও অজি বধের গল্প লিখতে চায় টাইগাররা। সে লক্ষ্যেই শক্তিশালী দল ঘোষণা করেছে বিসিবি।

যথারীতি সংক্ষিপ্ত সংস্করণে দলের অধিনায়ক লিটন দাস। তবে সহ-অধিনায়ক পদে এসেছে বদল। সাইফ হাসানের পরিবর্তে দায়িত্ব চেপেছে হৃদয়ের কাঁধে।

বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘এখানে সাইফুদ্দিনের ই নাই দেখেছেন। একটা কারণ অবশ্যই আমরা একজন বোলিং অলরাউন্ডার খুঁজছি। সাইফুদ্দিন যেহেতু খেলছেন, আমরা আরেকজন নতুন খেলোয়াড়কে দেখতে চাচ্ছি। গত সিরিজে ছিলেন তাকে আবার একটু সুযোগ দেখতে চাই। আব্দুল গাফফার সাকলাইন। এছাড়া আমাদের টিম তো প্রিতি মাচ সেম।’

সবশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন রিপন মন্ডল ও মোহাম্মদ সাইফউদ্দিন। ইনজুরিতে নেই তানজিম সাকিবও। ফিরেছেন পেইসত্রয়ী মুস্তাফিজ-তাসকিন ও নাহিদ রানা। নির্বাচকরা বলছেন, সুযোগ দিতে চান নতুন মুখদেরও।

আরও পড়ুন:

তিনি বলেন, ‘এখানে সাইফুদ্দিনেরই নাই দেখেছেন। একটা কারণ অবশ্যই আমরা একজন বোলিং অলরাউন্ডার খুঁজছি। সাইফুদ্দিন যেহেতু খেলছেন, আমরা আরেকজন নতুন খেলোয়াড়কে দেখতে চাচ্ছি। গত সিরিজে ছিলেন তাকে আবার একটু সুযোগ দেখতে চাই। আব্দুল গাফফার সাকলাইন। এছাড়া আমাদের টিম তো প্রিতি মাচ সেম।’

একইদিনে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দলও ঘোষণা করেছেন নির্বাচকরা। বাদ পড়লেন মেহেদি মিরাজ। প্রথমবার ডাক পেলেন তাওহীদ হৃদয় ও রবিউল হক।

তিনি আরও বলেন, ‘আমরা একটা নতুন প্লেয়ার ইনক্লুড করেছি এখানে, এই লাস্ট টেস্ট টিমে। তাওহীদ হৃদয় ও সাদা বলে নিয়মিত খেলার। বাট তাওহীদ হৃদয়কে আমরা, আমরা যে টাইপের ক্রিকেট খেলতে চাই, ডেফিনেটলি টেস্ট ম্যাচেও। আপনি দেখেন রিসেন্টলি আমরা কিন্তু ডিফরেন্ট টাইপের খেলা খেলছি। আমার মনে হয় হি ক্যান বি আ ভেরি গুড অপশনস। রবিউল হক, আমাদের পোটেনশিয়াল বোলিং অলরাউন্ডার। আপনারা জানেন যে আমরা একজন বোলিং অলরাউন্ডার খুঁজছি। তো এই সিরিজটাতে আমরা একটু যদি দেখার সুযোগ থাকে তাকে দেখে নিব আরকি।’

স্কোয়াডে পরিবর্তন আনলেও, মাঠের পারফরম্যান্সে নিশ্চয়ই পরিবর্তন চাইবে না বাংলাদেশ।

এফএস