আজ (রোববার, ২৬ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান মন্ত্রী। এসময় সফলভাবে বিশ্বকাপ ফুটবল সম্প্রচারের উদ্যোগ নেয়ায় তথ্য মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
আরও পড়ুন:
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে সকল দায়িত্বভার গ্রহণ করবে সরকার। আগামীর অলিম্পিকে অংশ নেয়ার জন্য তাদের প্রস্তুত করা হবে।’
তিনি বলেন, ‘খালি জায়গা খুঁজে খেলার উপযোগী মাঠ তৈরির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এই লক্ষ্যে ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির উদ্যোগ নিচ্ছে সরকার।’





