প্রস্তুতি ম্যাচে ফিনল্যান্ডকে হারালো জার্মানি

জার্মান ফুটবল দল
জার্মান ফুটবল দল | ছবি: সংগৃহীত
0

বিশ্বকাপের লড়াইয়ে নামার আগে বড় জয় পেয়েছে চারবারের চ্যাম্পিয়ন জার্মানি। ফিনল্যান্ডকে ৪-০ গোলে হারিয়েছে তারা। ঘরের মাঠ মেওয়া অ্যারেনায় গতকাল (রোববার, ৩১ মে) রাতে অনুষ্ঠিত হয় এ ম্যাচটি।

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ, তাই খুব একটা পরীক্ষা-নিরীক্ষায় যেতে চাননি জার্মান কোচ হুলিয়ান নাগেলসম্যান। সেরা একাদশটাই মাঠে নামান তিনি।

যদিও চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে খেলার কারণে ছিলেন না কাই হাভার্টজ। সেই সুযোগটা ভালোভাবেই কাজে লাগান আরেক ফরোয়ার্ড দেনিজ উনদাভ। ম্যাচে জোড়া গোল করে শুরুর একাদশে জায়গা পাকাপোক্ত করার দাবি জানিয়ে রাখেন তিনি।

আরও পড়ুন

পাশাপাশি ৪৮ মিনিটে ফ্লোরিয়ান ভিৎজের গোলে অ্যাসিস্টও করেন স্টুটগার্টের এ ফরোয়ার্ড। যদিও কিছুক্ষণ পর ইনজুরি নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। তবে ৬৩ মিনিটে জামাল মুসিয়ালা আরও একটি গোল করলে বড় জয় নিশ্চিত হয় জার্মানদের।

বিশ্বকাপের আগে ৬ জুন শিকাগোতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে আরো একটি প্রস্তুতি ম্যাচ খেলবে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ১৪ জুন কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচের মাধ্যমে শুরু হবে তাদের বিশ্বকাপ লড়াই।

জেআর