বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা নেদারল্যান্ডসের, ফিরেছেন মেমফিস

মেমফিস ডিপাই
মেমফিস ডিপাই | ছবি: সংগৃহীত
0

আসন্ন বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। রোনাল্ড কোম্যানের দলে সবচেয়ে বড় চমক, চোট কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন মেমফিস ডিপাই। ডিপাইয়ের সঙ্গে আক্রমণভাগে থাকছেন কোডি গাকপো ও ড্যানিয়েল মালেন। অধিনায়কের দায়িত্বে আছেন সেন্টার-ব্যাক ভার্জিল চ্যান ডাইক।

মিডফিল্ডে বড় ভরসা হিসেবে থাকবে বার্সেলোনার তারকা ফুটবলার ফ্রেঙ্কি ডি ইয়ং। লিভারপুলের তারকা ডিফেন্ডার জেরেমি ফ্রিমপং ইনজুরির কারণে স্কোয়াডে নেই। তবে বেশ শক্তিশালী স্কোয়াড নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ডাচরা।

আরও পড়ুন:

১৪ জুন ডালাসে জাপানের সঙ্গে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে তিনবারের ফাইনালিস্টরা। এরপর হিউস্টনের ২০ জুন সুইডেন ও কানসাসে ২৫ জুন তিউনিসিয়ার মুখোমুখি হবে নেদারল্যান্ডস।

ইএ