থাইল্যান্ডে ২০ মে পর্যন্ত অনুশীলন এবং দুই প্রস্তুতি ম্যাচ শেষ করে ২১ মে ভারতের গোয়ায় যাবে নারী দল। ২৫ মে থেকে শুরু হবে সাফ নারী চ্যাম্পিয়নশিপের অষ্টম আসর।
আরও পড়ুন:
এ আসরে বাংলাদেশের গ্রুপে আছে স্বাগতিক ভারত ও মালদ্বীপ। বড় আসরের আগে আফঈদারা চট্টগ্রামে কোরিয়ান ইপিজেডে ট্রেনিং ক্যাম্প করেছে, সেখান থেকে ঢাকায় ফিরে দুই দিন অনুশীলন সেরেছে তারা।
সর্বশেষ দুই আসরের ফাইনালেই নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবার বাংলাদেশের সামনে টানা হ্যাট্রিক শিরোপা জয়ের সুযোগ।





