ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে নামবে চেলসি। ৩২ ম্যাচ শেষে টেবিলের ছয়ে থাকা চেলসি আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেয়ার দৌড়ে টিকে থাকতে চাইলে এ ম্যাচ জিততেই হবে। তবে শেষ পাঁচ ম্যাচে মাত্র এক জয় ব্লুজদের ব্যাকফুটেই রাখছে।
আরও পড়ুন:
অন্যদিকে চেলসির প্রতিপক্ষ ইউনাইটেড শেষ ৫ ম্যাচ থেকে মাত্র ৭ পয়েন্ট পেয়েছে। তাই বর্তমানে টেবিলের তিনে থাকা রেড ডেভিলরাও জয় পেতে চাইবে।
ম্যাচটি শুরু হবে রাত ১টায়। এর আগে সিরি-আয় রাত পৌনে একটায় আতালান্তার মুখোমুখি হবে এএস রোমা। শিরোপার দৌড়ে না থাকলেও চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিতে দুই দলের জন্যই জয় প্রয়োজনীয়।





