ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) আজ (শনিবার, ১১ এপ্রিল) রাত সাড়ে ১০টায় ফুলহামকে আতিথ্য দেবে লিভারপুল। চলতি মৌসুমে ধারাবাহিকতা উপহার দেয়া ফুলহাম জয় পেলে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেয়ার দৌড়ে আরও এগিয়ে আসবে।
অন্যদিকে ড্র করলেও আগামী মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (ইউসিএল) খেলার পথে বড় ধাক্কা খাবে অলরেডরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায়। একইসময় লা লিগায় এস্পানিওলের মুখোমুখি হবে বার্সেলোনা।
আরও পড়ুন:
টেবিলের দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৬ পয়েন্টের লিডে আছে কাতালানরা। ঘরের মাঠে এ ব্যবধান আরও বাড়াতেই খেলতে নামবে হান্সি ফ্লিকের দল।
রাত ১টায় সেভিয়ার বিপক্ষে খেলবে অ্যাতলেটিকো মাদ্রিদ। এছাড়া সিরি আয় আজ মাঠে নামবে এসি মিলান, য়্যুভেন্তাসের মতো দলগুলো। বুন্দেসলিগায় সেইন্ট পলির সঙ্গে লড়বে বায়ার্ন মিউনিখ।





