সান্তিয়াগো বার্নাব্যুতে বায়ার্ন মিউনিখ সবশেষ জয় পেয়েছিল ২৫ বছর আগে। তবে এদিনের চিত্রটা ছিলো ভিন্ন। ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছিল বায়ার্ন। লিড পেতে অবশ্য অপেক্ষা করতে হয়েছে ৪১ মিনিট পর্যন্ত। সার্জ ন্যাব্রির অ্যাসিস্টে লিড এনে দেন লুইস দিয়াজ। বিরতির পরেই ফের রিয়ালকে ধাক্কা দেয় বায়ার্ন।
আরও পড়ুন:
এবারে স্কোরশিটে নাম ওঠান হ্যারি কেইন। ২-০ গোলে পিছিয়ে থাকার পর ম্যাচে নিজেদের ফেরানোর প্রচেষ্টা চালায় রিয়াল মাদ্রিদ। ৭৪ মিনিটে কিলিয়ান এমবাপ্পে শোধ করেন এক গোল। কিন্তু পরে আর গোল আদায়ে ব্যর্থ হলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় রিয়ালকে।
সবশেষ ২০১১-১২ মৌসুমে বায়ার্ন মিউনিখ রিয়ালকে হারিয়েছিল, এরপর দীর্ঘ দেড় দশক পর আবারও লস ব্লাঙ্কোসদের বিপক্ষে জয়ের স্বাদ পেল বাভারিয়ানরা।
রাতের আরেক ম্যাচে ইনজুরি সময়ের গোলে স্পোর্টিং সিপিকে ১-০ গোলে হারিয়েছে আর্সেনাল। ৯১ মিনিটে গানারদের জয়সূচক গোল করেন কাই হার্ভাৎজ।





